বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
বারহাট্টায় ফেইসবুকে ভিডিও দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ সাধারণ মানুষ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, অংশ নিলেন দুই শতাধিক নেতাকর্মী রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি ২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর

মাথায় রক্তক্ষরণ, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙেছে নুরের

অনলাইন ডেস্ক / ৭২৭ Time View
Update : August 30, 2025
মাথায় রক্তক্ষরণ, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙেছে নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে কিন্তু এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। আজ (শনিবার, ৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আবু হানিফ বলেন, ‘নুরের জ্ঞান ফিরেছে কিন্তু এখনও শঙ্কামুক্ত নয়। মাথায় রক্তক্ষরণ হয়েছে। জাতীয় পার্টি নয়, আইনশৃঙ্খলা বাহিনী নুরের ওপর হামলা করেছে। জাতীয় পার্টির বিরুদ্ধে কর্মসূচি না দেয়ার নির্দেশনা দিয়ে ফোন আসে।’

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাইয়ের পক্ষের শক্তি শঙ্কায় রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। জাতীয় পার্টির কার্যালয়ে শুধু জাতীয় পার্টির নেতাকর্মী নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিল।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন সহযোগী অধ্যাপক জাহিদ রায়হান বলেন, ‘নাক, কান, মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন নুর। মাথা ও নাকের হাড় ভেঙ্গেছে, এখনও শঙ্কামুক্ত নয়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে।’

সকালে নুরুল হক নুরকে সিটি স্ক্যান ও এক্স-রে শেষে আবার আইসিইউতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাহিদ রায়হান।

নুরকে হাসপাতালে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, শ্বাসকষ্ট হচ্ছে। এ হামলার নিন্দা জানাই। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।’

এর আগে গতকাল (শুক্রবার, ২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (জাপা) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখান থেকে নুরকে চিকিৎসার জন্য প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে সেখান থেকে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category