মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম বিজয়ের মাসে ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ক্লাব ফরিদপুরের উদ্যোগে র‌্যালী ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৩২ বস্তা টাকা

অনলাইন ডেস্ক / ৩৯৭ Time View
Update : August 30, 2025
পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৩২ বস্তা টাকা

কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী তীরের হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে আজ। চার মাস ১৮ দিন পর আজ (শনিবার, ৩০ আগস্ট) সকাল ৭টায় এ দানবাক্সগুলো খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারিসহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তা ভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার চার মাস ১৮ দিন পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও তিনটি দানবাক্স।

এর আগে চার মাস ১২ দিন পর চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড নয় কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট সকালে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ পরিদর্শনে আসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘খুব শিগগিরই দৃষ্টিনন্দন পাগলা মসজিদের ১০ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হবে। আধুনিক তুরস্কের নকশায় বহুমুখী কার্যক্রম সম্পাদনের উপযোগী ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘পাগলা মসজিদের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ৯০ কোটি ৬৪ লাখ টাকা এফডিআর হিসেবে রাখা আছে, যা থেকে প্রাপ্ত লভ্যাংশ গরীব, অসহায়, অনাথ ও অসুস্থদের জন্য ব্যয় করা হয়। এরমধ্যে প্রায় ৮০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।’

এসময় তিনি প্রস্তাব করে বলেন, ‘স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ তহবিল থেকে সহায়তা দেয়ার। এতে শিক্ষার সুযোগ বাড়বে।’

উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই দৃষ্টিনন্দন পাগলা মসজিদের ১০ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category