মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম বিজয়ের মাসে ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ক্লাব ফরিদপুরের উদ্যোগে র‌্যালী ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জরাজীর্ণ বান্দরবানের টানেল সড়ক; তহবিল সংকটে রক্ষণাবেক্ষণ বন্ধ

অনলাইন ডেস্ক / ২৯১ Time View
Update : September 1, 2025
জরাজীর্ণ বান্দরবানের টানেল সড়ক; তহবিল সংকটে রক্ষণাবেক্ষণ বন্ধ

পাহাড়ধস রোধে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্মাণ করে টানেল সড়ক। শহরের পুরনো বাস টার্মিনাল ও নতুন কেন্দ্রীয় বাস টার্মিনালের মধ্যে সংযোগ স্থাপন করতে প্রায় ১১ কোটি টাকায় নির্মাণ করা হয় স্থাপনাটি। যদিও, ২০২৩ সালের অক্টোবরে উদ্বোধনের মাত্র দুই বছরের মাথায় জরাজীর্ণ হয়ে পড়েছে টানেলটি। তহবিল সংকটে রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না গুরুত্বপূর্ণ এ অবকাঠামোর।

বান্দরবান শহরের বর্তমান বাসস্ট্যান্ড থেকে হাফেজঘোনা কেন্দ্রীয় বাস টার্মিনালে যাতায়াত সহজ করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মাণ করা হয় ৫০০ ফুট দীর্ঘ এ টানেল। কিন্তু নির্মাণের দুই বছর পার না হতেই এর বিভিন্ন অংশে ফাটল ধরা পড়েছে। ঝরনার মতো দেয়াল চুইয়ে পড়ছে পানি।

টানেলের কয়েক গজ সামনেই নতুন কেন্দ্রীয় বাস টার্মিনাল। আগে দুই পাহাড়ের মধ্যবর্তী এ পথ দিয়ে চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। মানুষের সেই দুর্ভোগ লাঘব করতেই ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল এ টানেল। কিন্তু এখন এটিই যেন দুর্ভোগের নতুন নাম।

টানেলে প্রবেশ করতেই ঘুটঘুটে অন্ধকার। জ্বলে না কোনো বাতি। ফলে গাড়িগুলোকে চলাচল করতে হয় হেডলাইট জ্বালিয়ে। সরজমিনে দেখা যায়, টানেলের একপাশে যত্রতত্র গাড়ি পার্কিং, অন্যপাশে পাহাড়ধসে জমেছে মাটির স্তূপ।

স্থানীয়দের অভিযোগ, জনগণের সুবিধার জন্য টানেল বানালেও কাজে আসছে না তা। বরং অন্ধকার আর দুর্গন্ধে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, টানেলে নেই কোনো বাতির ব্যবস্থা। ফলে অন্ধকারের মধ্যে তাদের চলাচলে সমস্যা হয়। এতে স্থানীয়দের কোনো সুবিধাই হয়নি বলে জানান এলাকাবাসী।

টানেলটির ঢালাইয়ের জয়েন্ট থেকে পানি পড়ছে, তবে তা ফাটল না বলে দাবি এ কর্মকর্তার। প্রকল্পের কাজ পাঁচ বছর আগে শেষ হলেও বর্তমানে এটি পৌরসভার কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত বলেন, ‘কন্সট্রাকশনে যে জয়েন্টগুলো আছে সেখান থেকে পানি পড়ছে। জয়েন্ট যে আছে কেউ এটি বুঝতে চায় না। সবাই মনে করছে টানেল লিক করে পানি পড়ছে। এ বিষয়গুলো সংস্কার করে আমরা হস্তান্তর করবো।’

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বান্দরবান ইউনিটের অর্থায়নে ২০২৩ সালের ২৭ অক্টোবর উদ্বোধন করা হয় এ টানেলটি। তবে, যাতায়াত সহজের পরিবর্তে এটি নির্মাণের পর যানজট আরও বেড়েছে বর্তমান বাসস্ট্যান্ড এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category