মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

রাহাত ফতেহ আলীর কণ্ঠে নতুন বাংলা গান

বিনোদন ডেস্ক / ৭৬৯ Time View
Update : September 1, 2025
রাহাত ফতেহ আলীর কণ্ঠে নতুন বাংলা গান

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান নতুন একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। গানে তার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংগীতশিল্পী রুবাইয়াত জাহান।

রাহাত ফতেহ আলী খান পাকিস্তানের শিল্পী হলেও ভারত ও বাংলাদেশে তার জনপ্রিয়তা বিশাল। তার দরদি কণ্ঠ ও গায়কির যাদুতে মুগ্ধ সংগীতপ্রেমীরা বারবার ফিরে যান তার সুরে।

‘তুমি আমার প্রেম পিয়াসা’ গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ হয়েছে লন্ডনে, যেখানে অংশ নিয়েছেন রাহাত ফতেহ আলী খান নিজেও।

রাহাতের সঙ্গে গাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে রুবাইয়াত জাহান বলেন, আমার কাছে মনে হয়েছে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছি। এটা আমার সংগীতজীবনের এক অসাধারণ প্রাপ্তি।

গানটি আগামী ২ সেপ্টেম্বর প্রকাশ পেতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, রাহাত ফতেহ আলী খান এর আগেও বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। তার গাওয়া জনপ্রিয় বাংলা গানের মধ্যে রয়েছে ‘ভালোবাসা পর হয়েছে’, যেটি দেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সুরে তৈরি হয়েছিল।


More News Of This Category