বিনোদন ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের (BTV) জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা নতুন কুড়িতে এবার অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার প্রতিযোগী। তাদের মধ্যে টাঙ্গাইলের তাসনিম জাহান সময় নামের একটি প্রতিভাবান মেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন।
তাসনিম প্রথমে সেরা দশে জায়গা করে নেন, যা ছিল তার জন্য একটি বড় অর্জন। তবে সেরা পাঁচের চূড়ান্ত লড়াইয়ে, অল্পের জন্য ছিটকে যান তাসনিম জাহান সময়। প্রতিযোগিতার শেষ মুহূর্তে সে কান্নায় ভেঙ্গে পড়েন, কিন্তু তার পাশে ছিলেন তার মা, যিনি তাকে সান্তনা দিয়ে বলেছিলেন, “এখানেই শেষ নয়, আরো অনেক পথ পাড়ি দিতে হবে। আমি তোমার জন্য দোয়া করি, তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে।”
মায়ের সাপোর্ট এবং উৎসাহের পরিপ্রেক্ষিতে তাসনিম জাহান সময় আজ এতদূর পৌঁছতে পেরেছেন। মায়ের দোয়া ও আশীর্বাদে তার ভবিষ্যত আরও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাসনিমের মা স্বপ্ন দেখেন, তার মেয়ে একদিন দেশের নাম উজ্জ্বল করবে এবং বহু দূর এগিয়ে যাবে।
এখনও ছোট্ট তাসনিমের সামনে অনেক বড় পথ বাকি, কিন্তু তার মায়ের অটুট বিশ্বাস ও ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে যাবে, এই আশা রাখেন সবাই।