রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

সাইফ আলী খানের ওপর হামলার মামলায় নতুন মোড়

বিনোদন ডেস্ক / ৯৫ Time View
Update : August 15, 2026
সাইফ আলী খানের ওপর হামলার মামলায় নতুন মোড়

নিজ বাসভবনে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার এক বছরেরও বেশি সময় পর মামলাটি নতুন মোড় নিয়েছে। তার ওপর ছুরিকাঘাতে অভিযুক্ত আসামি শরিফুল ফকিরের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছে। এখন দ্রুত বিচারকাজ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি নাগরিক শরিফুল ফকিরের বিরুদ্ধে চুরির উদ্দেশে সাইফ আলীর বাড়িতে প্রবেশের অভিযোগ রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বিচার চলাকালে অভিযুক্ত আসামি বিচারককে জানান, তাকে অভিযোগপত্র ও অন্য প্রয়োজনীয় নথি দেওয়া হয়নি। পরে আদালত সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র অভিযুক্তের হাতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেন।

মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ, তিনি চুরির উদ্দেশে বাথরুম দিয়ে সাইফ আলী খানের বান্দ্রার বাসভবনে প্রবেশ করেছিলেন। তদন্ত কর্মকর্তাদের দাবি, আসামি প্রথমে বুঝতে পারেননি এটি কার বাড়ি।

ওই বাড়িতে ঢোকার পর তিনি বাড়ির কর্মীদের সামনে যান ও টাকা দাবি করার সময় তাদের ছুরি দেখিয়ে ভয় দেখান।

অভিযোগে আরও বলা হয়েছে, সাইফের ছোট ছেলে জাহাঙ্গীরের রুমের সঙ্গে সংযুক্ত বাথরুমে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করলে আসামি এক আয়াকে ছুরিকাঘাত করেন। এসময় আসামি শরিফুল ফকির ১ কোটি রুপি দাবি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, ঘটনার সময় ঘুম ভাঙার পর সাইফ পরিবারকে রক্ষায় এগিয়ে আসেন। ধস্তাধস্তির সময় তিনি ছুরিকাঘাতসহ বেশ কয়েকটি আঘাত পান। পরে অভিনেতাকে লীলাবতী হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার জরুরি অস্ত্রোপচার করা হয়। পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি।

অন্যদিকে, ঘটনার পর পালিয়ে যাওয়া শরিফুল ফকিরকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি ফকিরকে গ্রেপ্তার করা হয়। আসামির আইনজীবীরা তাকে হেফাজতে নেওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পুলিশ আটকের কারণ জানায়নি বলে দাবি করেছেন। এই গ্রেপ্তারকে বেআইনি বলেও তারা যুক্তি দেখিয়েছেন। দায়রা আদালতে অভিযুক্ত আসামির জামিন আবেদন এখনো শুনানির অপেক্ষায় রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


More News Of This Category