মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

সবার আগে বাংলাদেশ, ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার: আলাল

অনলাইন ডেস্ক / ৩১ Time View
Update : August 15, 2026
সবার আগে বাংলাদেশ, ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার: আলাল

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের ভিত্তিতে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো ধোঁয়াশা থাকা উচিত নয়। ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন থাকবে, তেমনি বাংলাদেশের স্বার্থ ও অধিকারও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি অভিন্ন নদীর পানির সমস্যা, সীমান্তে মানুষ হত্যা এবং অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়গুলোর সম্মানজনক সমাধান প্রয়োজন। এসব বিষয় সমাধানের মধ্য দিয়েই ভারতের সঙ্গে সুসম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে আলাল বলেন, এ নিয়ে অহেতুক ধোঁয়াশা সৃষ্টির কোনো কারণ নেই।

তিনি এখন রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে রয়েছেন। পারস্পরিক সময় ও সুযোগ সমন্বয়ের বিষয় রয়েছে। প্রয়োজনীয় বিষয়গুলো সমাধান হলে তিনি ভারত সফর করতে পারেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, সবার আগে বাংলাদেশ-এটাই আমাদের অবস্থান। বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও মর্যাদাকে অগ্রাধিকার দিয়েই বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া একটি অসমাপ্ত ইতিহাসের মূল চরিত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ইতিহাসের সূচনা করেছিলেন, তা মাঠপর্যায়ে মানুষের কাছে নিয়ে গেছেন খালেদা জিয়া। এখন সেই ইতিহাসের মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন তিনি।

আলাল বলেন, নেতৃত্ব ও মাতৃত্বের অসাধারণ সমন্বয় ছিল খালেদা জিয়ার মধ্যে। নিজের সন্তানদের ওপর নির্যাতন ও চাপের মধ্যেও তিনি দেশের মানুষের প্রতি দায়িত্ব থেকে সরে যাননি। বাংলাদেশের মানুষের ভালোবাসা ও অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আপসহীনভাবে লড়াই করেছেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশপ্রেম ও আপসহীনতা শিখতে হলে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য শিরীন সুলতানা, সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ এবং জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি জামাল উদ্দিন খান মিলনসহ সংগঠনের নেতারা।


More News Of This Category