বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

অনলাইন ডেস্ক / ৩৫ Time View
Update : August 18, 2026
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ, দীর্ঘমেয়াদি ভিসা সহজীকরণ এবং অবকাঠামো ও উচ্চপ্রযুক্তিতে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কে নতুন গতি সঞ্চারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক বাস্তবতা বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি করেছে। সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধ দূর করে আগের স্বাভাবিক বাণিজ্য পরিবেশ ফিরিয়ে আনা এবং ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য দীর্ঘমেয়াদি মাল্টিপল ভিসা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী কয়েক মাসের মধ্যেই বাণিজ্য স্বাভাবিকীকরণে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।

বৈঠকে সিআইআই প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎমুখী খাত যেমন সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি স্টোরেজ ও ডাটা সেন্টার শিল্পে পারস্পরিক সহযোগিতা বাড়াতে দুটি বিশেষ যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেয়।

পাশাপাশি এফএমসিজি খাতে ঢাকার আশপাশে সাবান ও হোম কেয়ার পণ্যের আধুনিক সমন্বিত কারখানা স্থাপন, শিল্পে ১০-৩৫ শতাংশ গ্যাস সাশ্রয়ী প্রযুক্তির ক্ষেত্রে শুল্ক বৈষম্য দূরীকরণ, স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশি তরুণ ও প্রকৌশলীদের ইন্টার্নশিপ ও আন্তর্জাতিক কাজের ক্ষেত্রে ভিসা সহায়তা প্রদানের প্রস্তাব তুলে ধরা হয়।


More News Of This Category