শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

বাড়ল স্বর্ণ ও রুপার দাম, আজ থেকেই কার্যকর

অনলাইন ডেস্ক / ৫৭ Time View
Update : August 20, 2026
তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী আজ সকাল ১০টা থেকে ভ্যাটসহ পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কমিটির চেয়ারম্যান ড. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারণ করা দামে স্বর্ণালংকারের ক্ষেত্রে প্রতি গ্রাম ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণালংকারের ভ্যাটসহ বিক্রয়মূল্য ধরা হয়েছে ২০,৬৩০ টাকা, যা ১ ভরিতে (১১.৬৬৪ গ্রাম) হিসাব করলে দাঁড়ায় ২,৪০,৬২৮ টাকা। সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরিতে বাড়ানো হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা। এছাড়া, প্রতি গ্রাম ২১ ক্যারেটের ভ্যাটসহ দাম ১৯,৭০০ টাকা, যা ভরিতে আসে ২,২৯,৭৮১ টাকা।

প্রতি গ্রাম ১৮ ক্যারেট ১৬,৯২০ টাকা, যা ভরিতে হিসাব করলে দাঁড়ায় ১,৯৭,৩৬৫ টাকা। এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালংকারের ভ্যাটসহ দাম ধরা হয়েছে ১৩,৮২০ টাকা, যা ভরিতে আসে ১,৬১,১৯৬ টাকা।

একই বিজ্ঞপ্তিতে রৌপ্যালংকারের (রুপা) ক্ষেত্রেও নতুন দাম ঘোষণা করা হয়েছে। প্রতি গ্রাম ২২ ক্যারেট ক্যাডমিয়াম রৌপ্যালংকারের ভ্যাটসহ দাম ৪৫৫ টাকা, যা ভরিতে হিসাব করলে দাঁড়ায় ৫,৩০৭ টাকা। প্রতি গ্রাম ২১ ক্যারেটের রুপা ভ্যাটসহ দাম ৪৩৫ টাকা, যা ভরিতে আসে ৫,০৭৪ টাকা।

প্রতি গ্রাম ১৮ ক্যারেটের দাম ৩৭৫ টাকা, যা ভরিতে দাঁড়াচ্ছে ৪,৩৭৪ টাকা। এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যালংকারের ভ্যাটসহ দাম ধরা হয়েছে ২৮৫ টাকা, যা ভরিতে হিসাব করলে আসে ৩,৩২৪ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, অলংকারের ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সাথে আগেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের থেকে নতুন করে আলাদা কোনো ভ্যাট আদায় করা যাবে না।


More News Of This Category