বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের
নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

নেপালের ভয়াবহ বন্যায় সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর আর্থিক মূল্য ১৫ বিলিয়ন নেপালি রুপির বেশি, যা প্রায় ৭ কোটি ২০
নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ও অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহের লক্ষ্যে ৫ লাখ মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে
এই মুহূর্তের খবর :
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: স্থানীয় সরকার মন্ত্রী সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে ২ লাখ ‘আগের সরকারের দোষ দেখিয়ে বর্তমান সরকার দায়িত্ব এড়াতে পারে না’ বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম ম্যানসিটি ছেড়ে নতুন ঠিকানায় গনসালেস ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল: রিজভী এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল হানিয়ার ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় বিতর্ক নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ বিধ্বস্ত নেপালে প্রাণহানি বেড়ে ১৬০, বিহারে ঢুকে পড়ছে পানি

নারী-পুরুষের মধ্যে কে বেশি কথা বলেন?

অনলাইন ডেস্ক / ৪ Time View
Update : August 25, 2026
নারী-পুরুষের মধ্যে কে বেশি কথা বলেন?

নারীরা পুরুষদের তুলনায় বেশি কথা বলেন এমন ধারণা সমাজে দীর্ঘদিনের। তবে বিষয়টি আসলে কতটা সত্য, তা নিয়ে গবেষণাও হয়েছে একাধিকবার। এবার দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক মানুষের কথোপকথনের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা এ বিষয়ে নতুন কিছু তথ্য সামনে এনেছেন। আগের একটি গবেষণায় দাবি করা হয়েছিল, নারী ও পুরুষ উভয়েই দিনে গড়ে প্রায় ১৬ হাজার শব্দ ব্যবহার করেন। তবে সেই গবেষণার পরিসর ছিল তুলনামূলকভাবে সীমিত। নতুন গবেষণায় আরও বড় পরিসরে মানুষের দৈনন্দিন কথাবার্তা বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় চারটি দেশের ১০ থেকে ৯০ বছর বয়সী ২ হাজার ১৯৭ জন নারী ও পুরুষের অডিও রেকর্ড পর্যালোচনা করা হয়। প্রায় আট বছর ধরে সংগৃহীত এসব তথ্যের মধ্যে ছিল প্রায় ৬ লাখ ৩০ হাজার অডিও রেকর্ড।

২৫ থেকে ৬৪ বছর বয়সে পার্থক্য বেশি
গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, সব বয়সের মানুষকে একসঙ্গে বিবেচনা করলে নারী ও পুরুষের কথা বলার পরিমাণে খুব বড় পার্থক্য দেখা যায়নি। কিন্তু ২৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে স্পষ্ট ব্যবধান পাওয়া গেছে। এই বয়সের নারীরা প্রতিদিন গড়ে প্রায় ২১ হাজার ৮৪৫টি শব্দ ব্যবহার করেন। বিপরীতে একই বয়সের পুরুষদের দৈনিক শব্দ ব্যবহারের গড় প্রায় ১৮ হাজার ৫৭০টি।

অর্থাৎ এই বয়সসীমায় নারীরা পুরুষদের তুলনায় প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ২৭৫টি বেশি শব্দ ব্যবহার করেন। তবে কেন এই বয়সে নারীদের কথা বলার পরিমাণ বেশি এর নির্দিষ্ট উত্তর এখনও দিতে পারেননি গবেষকরা। গবেষণায় সম্ভাব্য কয়েকটি কারণের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, পরিবারের সদস্যদের দেখাশোনা এবং জীবনের এই সময়ে ঘটে যাওয়া বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তন।

সময়ের সঙ্গে কমছে মুখোমুখি কথাবার্তা
গবেষণায় আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ও উঠে এসেছে। ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মানুষের কথাবার্তার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সামনাসামনি কথা বলার প্রবণতা ধীরে ধীরে কমেছে। ২০০৫ সালে একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় ১৬ হাজার শব্দ বলতেন। কিন্তু ২০১৮ সালের তথ্য অনুযায়ী এই সংখ্যা নেমে এসেছে প্রায় ১৩ হাজারে।

গবেষকদের ধারণা, মানুষের যোগাযোগের ধরন বদলে যাওয়াই এর অন্যতম কারণ হতে পারে। সামনাসামনি বা সরাসরি কথা বলার পরিবর্তে বর্তমানে মানুষ টেক্সট মেসেজ, অনলাইন চ্যাট ও অন্যান্য ডিজিটাল যোগাযোগমাধ্যমে বেশি সময় কাটাচ্ছেন। তবে ডিজিটাল যোগাযোগ বৃদ্ধিই যে মানুষের মুখে কথা বলার পরিমাণ কমার একমাত্র কারণ, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

তাহলে আসল উত্তর কী?
গবেষণার ফলাফল বলছে, নারী বা পুরুষ কেউই সব বয়সে স্বাভাবিকভাবে বেশি কথা বলেন, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বয়সভেদে কথাবলার প্রবণতায় পার্থক্য তৈরি হতে পারে। বিশেষ করে ২৫ থেকে ৬৪ বছর বয়সী নারীদের ক্ষেত্রে পুরুষদের তুলনায় বেশি শব্দ ব্যবহারের প্রবণতা দেখা গেছে। তাই ‘নারীরাই বেশি কথা বলেন’এই প্রচলিত ধারণাকে পুরোপুরি সত্য বলা যেমন ঠিক নয়, তেমনি পুরোপুরি ভুল বলাও যায় না। বয়স, সামাজিক ভূমিকা ও যোগাযোগের ধরন সবকিছু মিলিয়েই মানুষের কথাবলার পরিমাণে পার্থক্য তৈরি হতে পারে।


More News Of This Category