বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

গোবিন্দার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ঝাঁঝিয়ে উঠলেন সুনীতা

বিনোদন ডেস্ক / ১২২ Time View
Update : August 28, 2025
গোবিন্দার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ঝাঁঝিয়ে উঠলেন সুনীতা

বলিউড তারকা গোবিন্দা এবং সুনীতা আহুজার বিচ্ছেদের গুঞ্জন গত কয়েক মাস ধরে শিরোনামে। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, সুনীতা আদালতে ডিভোর্সের আবেদন করেছেন। তবে এই সমস্ত বিতর্কের মাঝেই, গণেশ চতুর্থী উপলক্ষে তারকা দম্পতি একসঙ্গে জনসমক্ষে উপস্থিত হন। সেখানে গোবিন্দা মিডিয়ার সঙ্গে কথা বলেন এবং দু’জনেই চলমান বিতর্কে প্রতিক্রিয়া জানান।

সংবাদ সংস্থা পিটিআই-এর শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, গোবিন্দা মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় বলেন, “এর চেয়ে বড় কিছু হতে পারে না। ভগবান গণেশ যখন আশীর্বাদ করেন, তখন পরিবারের সমস্ত কষ্ট দূর হয় এবং দুঃখ সরে যায়। আমরা প্রার্থনা করি যেন আমরা সকলে মিলেমিশে একসঙ্গে থাকতে পারি। বিশেষ করে আমি আপনাদের কাছে আমার ছেলে ইয়াশ এবং মেয়ে টিনার জন্য শুভকামনা চাই। আপনারা যেন ওদের সাহায্য এবং সমর্থন করেন। আমি ভগবান গণেশের কাছে প্রার্থনা করি ওরা সফল হোক। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ যেন ওদের নামকে আমার থেকেও উঁচুতে নিয়ে যায়। আর মানুষ যেন অবাক হয় এই ভেবে যে, গোবিন্দর সন্তানরা কোনও বাইরের সাহায্য ছাড়াই এই সাফল্য অর্জন করেছে।”

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সুনীতা তৎক্ষণাৎ বাধা দিয়ে বলেন, “আপনারা কি বিতর্ক শুনতে এসেছেন নাকি গণপতি বাপ্পার দর্শনে এসেছেন? এখানে কোনও বিতর্ক নেই।”

গোবিন্দা এবং সুনীতা আহুজাকে মুম্বইয়ের বাড়িতে ‘গণপতি বাপ্পা’কে স্বাগত জানাতে দেখা যায়, যেখানে তাঁরা পাপারাজ্জিদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এই উপলক্ষে তাঁদের বাড়িতে বহু তারকাকে উপস্থিত হয়েছিলেন। ‘বিগ বস’ ১৩ খ্যাত পারাস ছাবড়া-সহ আরও অনেকেই গোভিন্দা এবং সুনীতার বাসভবনে গণপতি দর্শনে আসেন।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সুনীতা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। সেই রিপোর্টে আরও বলা হয়, আদালত ২৫ মে গোবিন্দাকে তলব করেছিল এবং জুন থেকে দু’জনের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে। যদিও সুনীতা নিয়মিত আদালতে হাজির হচ্ছেন, গোবিন্দার নাকি একাধিকবার অনুপস্থিত থেকেছেন।

সুনীতার প্রতিক্রিয়া
নিজের সাম্প্রতিক এক ভ্লগে সুনীতাকে এই বিচ্ছেদ-গুঞ্জন নিয়ে মুখ খুলতে দেখা যায়। তিনি একটি মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বলতে বলতে জানান, ছোটবেলা থেকেই তিনি মহালক্ষ্মী মন্দিরে আসছেন।
চোখের জল সামলাতে না পেরে তিনি বলেন, “গোবিন্দার সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, আমি দেবীর কাছে প্রার্থনা করেছিলাম যেন আমি ওকে বিয়ে করি এবং একটি সুন্দর জীবন পাই। দেবী আমার সব ইচ্ছে পূর্ণ করেছেন—আশীর্বাদ হিসাবে আমাকে দু’টি সন্তানও দিয়েছেন। কিন্তু জীবনের সব সত্য সহজ নয়; উত্থান-পতন তো থাকবেই। তবুও দেবীর উপর আমার এত আস্থা যে আজ যা কিছু ঘটছে, আমি জানি যে যেই আমার সংসার ভাঙার চেষ্টা করুক না কেন, মা কালী আছেন।”


More News Of This Category