সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

মায়ের পর এবার বাবা তাহসানের সঙ্গে বিজ্ঞাপনে ঝড় তুললেন আইরা

বিনোদন প্রতিবেদক / ১৪৮ Time View
Update : August 28, 2025
মায়ের পর এবার বাবা তাহসানের সঙ্গে বিজ্ঞাপনে ঝড় তুললেন আইরা

এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরিম খান এখন থেকেই শো-বিজে নিজের পরিচয় তৈরি করে নিচ্ছেন। যদিও মা–বাবা আজ আলাদা পথে হাঁটেন, তবুও আইরাকে ঘিরে দুজনের বন্ধুত্বপূর্ণ সমর্থন চোখে পড়ার মতো।

প্রথমে মায়ের সঙ্গে, এবার বাবার পাশে। মা মিথিলার সঙ্গে ইতিমধ্যেই একটি বিজ্ঞাপনে অভিনয় করে তাক লাগিয়েছিলেন আইরা। তার আত্মবিশ্বাস, এক্সপ্রেশন আর স্বাভাবিক অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এবার বাবার সঙ্গেও হাজির হলেন তিনি— একটি টুথপেস্টের বিজ্ঞাপনে। ক্যামেরার সামনে তাহসানের মতোই সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করেছেন আইরা।

বিজ্ঞাপনে আইরার এই উপস্থিতি দেখে নেটিজেনরা লিখেছেন— “এভাবে চালিয়ে গেলে এই ইন্ডাস্ট্রিতে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে এই মেয়ে।” কেউ বা লিখেছেন, ‘নতুন নায়িকা’অন্যদিকে, গান থেকে বাদ্যযন্ত্র বাজানো— ছোটবেলা থেকেই শিল্পীসুলভ প্রতিভায় ভরপুর আইরা। বাবার সঙ্গে গান গাওয়ার মুহূর্ত কিংবা বাদ্যযন্ত্র বাজানোর ক্লিপ তাহসান প্রায়ই শেয়ার করেন সামাজিক মাধ্যমে।

সব মিলিয়ে স্পষ্ট, আলো-ঝলমলে শো-বিজে ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে চলেছেন ছোট্ট আইরা। আইরা ছোটবেলা থেকেই বাবা তাহসানের সঙ্গে গান করেন। বাদ্যযন্ত্রও বাজাতে জানেন। সেই মুহূর্তগুলো তাহসান দু-একবারসামাজিকমাধ্যমেও শেয়ারও করেছেন।

চলতি বছরের জানুয়ারি মাসে গোটা বাংলাদেশ জুড়ে আলোচনার কেন্দ্রে ছিল তাহসান খানের দ্বিতীয় বিয়ে আর নতুন বউ। তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ।সকলকে চমকে দিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন মিথিলার প্রাক্তন স্বামী। মেয়ে র বয়স এখন ১১, নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিলেন গায়ক-অভিনেতা।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পড়বার সময় থেকে মিথিলার সঙ্গে প্রেম তাহসানের, ২০০৬ সালের ৭ অগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন গায়ক। কিন্তু ১১ বছর পর ঘর ভাঙে দুজনের। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।


More News Of This Category