সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম বিজয়ের মাসে ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ক্লাব ফরিদপুরের উদ্যোগে র‌্যালী ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সেপ্টেম্বরের শেষে সংলাপ

অনলাইন ডেস্ক / ১৮৩ Time View
Update : August 28, 2025
সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সেপ্টেম্বরের শেষে সংলাপ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের শেষে অংশীজনদের সঙ্গে সংলাপ হবে।’

সচিব আখতার আহমেদ বলেন, ‘ইসির কর্মকর্তাদের বদলি এগুলো নির্বাচনের অংশ।’

তিনি বলেন, ‘তফসিলের আগে নির্বাচনের আইনশৃঙ্খলা চূড়ান্ত করা হবে। এর অন্তত ২ সপ্তাহ আগে সংশ্লিষ্টদের সঙ্গে ইসি বৈঠক করবে।’

প্রবাসী এবং দেশের বিভিন্ন সংশ্লিষ্টজনের পোস্টাল ব্যালটে ভোট নিয়ে আগামী সপ্তাহে ব্রিফিংয়ে জানানো হবে বলেও জানান তিনি।

আখতার আহমেদ বলেন, ‘ভোটগ্রহণে বিভিন্ন সরঞ্জামাদি এবং দূর্গম এলাকায় প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে প্রয়োজনে বিভিন্ন বাহিনীর সহযোগিতা নেয়া হবে। প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারেরও সুযোগ থাকবে।’

তিনি বলেন, ‘ভোট গ্রহণের তারিখ ঘোষণার অন্তত ৬০ দিন আগে তফসিল প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা দপ্তরের ঘোষণার অনুযায়ী ভোট রমজানের আগেই অনুষ্ঠিত হবে।’

ভোট গ্রহণ চলাকালীন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও সবমিলিয়ে সময়মতো সমন্বয় করা হবে। পরিস্থিতি বিবেচনায় রোডম্যাপে কিছু অতিরিক্ত বিষয় যুক্ত হতে পারে। নির্বাচন পরিচালনায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন যথাযথ ব্যবস্থা নিতে প্রস্তুত।’

এর আগে, বুধবার (২৭ আগস্ট) বিকেলে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিশন সচিব। ইসি সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া ৮৪টি আসনের সীমানা নিষ্পত্তি হবে দ্রুতই।

শেষ দিনে ১২ জেলার ১৮টি সংসদীয় আসনের ২৬০টি শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন। সব মিলিয়ে চার দিনে ১৮৯৩টি শুনানি অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। নতুন দলের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলমান আছে। আমরা আশা করছি, এই কার্যক্রম সেপ্টেম্বরের মধ্যে করতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category