মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

জর্জিয়ার সুন্দরী জিতলেন মিসেস আমেরিকার মুকুট

বিনোদন ডেস্ক / ২৫৮ Time View
Update : August 29, 2025
জর্জিয়ার সুন্দরী জিতলেন মিসেস আমেরিকার মুকুট

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ঐতিহাসিক ওয়েস্টগেট রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত নারীদের জন্য মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিসেস আমেরিকা ২০২৫’। এবারের আসরে সেরা হয়েছেন জর্জিয়ার প্রতিযোগী পেইজ ইউইং। গতবারের মিসেস আমেরিকা হান্নাহ ওয়াইজ তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।

গত বছরের মিসেস আমেরিকা হান্নাহ ওয়াইজ বিজয়ী হিসেবে তার মাথায় মুকুট পরিয়ে দেন।

এই প্রতিযোগিতা শুরু হয় ২৫ আগস্ট থেকে, চলে এক সপ্তাহব্যাপী। আয়োজনে তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়। সেগুলো হলো ‘মিস ফর আমেরিকা স্ট্রং’, ‘মিসেস আমেরিকান’ এবং ‘মিসেস আমেরিকা’। মিস ফর আমেরিকা স্ট্রং বিভাগে জয়ী হয়েছেন টেক্সাসের লায়েশা ব্রিউয়ার। তিনি অবিবাহিত নারীদের প্রতিনিধিত্ব করেন।

অন্যদিকে মিসেস আমেরিকান ২০২৫ হয়েছেন ম্যাসাচুসেটসের টিফানি থর্নটন। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী হেইডি স্টিফেন্স।

পেইজ ইউইং ও টিফানি থর্নটন উভয়েই আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ‘মিসেস ওয়ার্ল্ড ২০২৬’ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবাহিত নারী হওয়া বাধ্যতামূলক। এমনকি স্বামী-স্ত্রী আলাদা থাকলেও যদি আইনগতভাবে ডিভোর্স না হয়ে থাকে, তাহলেও তারা অংশ নিতে পারেন। তবে বিজয়ী কোনো কারণে তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করলে মুকুট ফিরিয়ে দিতে হয়। তখন রানারআপকে বিজয়ী ঘোষণা করা হয়।

১৯৩৮ সালে শুরু হওয়া এই আয়োজনের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের গুণী, আত্মবিশ্বাসী ও প্রতিভাবান বিবাহিত এবং অবিবাহিত নারীদের প্ল্যাটফর্ম প্রদান করা। আয়োজন চলাকালীন প্রতিযোগীরা মহড়া, নৈশভোজ এবং নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন।


More News Of This Category