বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কর্মকান্ড নিষিদ্ধ ছাত্র লীগের ঝটিকা মিছিলের ডোনার কে এই মোহম্মদ আলম

আসাদুজ্জামান বাবুল : পতিত স্বৈরাচারের দোসর সড়ক ও জনপদ বিভাগ খেকো রানা বিল্ডার্সের মালিক মোহম্মদ আলম এখন রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের ঝটিকা মিছিলের ডোনার,
এই মুহূর্তের খবর :
জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম বিজয়ের মাসে ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ক্লাব ফরিদপুরের উদ্যোগে র‌্যালী ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ইসলামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে পৌর আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে আলোচনা

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক যেন মরণফাঁদ!

অনলাইন ডেস্ক / ৩০১ Time View
Update : August 29, 2025
সাতক্ষীরা-শ্যামনগর সড়ক যেন মরণফাঁদ!

সাতক্ষীরা সদর থেকে কালীগঞ্জ হয়ে শ্যামনগর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদ। দীর্ঘদিন হয়নি সংস্কার, অধিকাংশ স্থানে ছোট-বড় খানাখন্দ। ঝুঁকিপূর্ণ এ পথে চলছে যানবাহন, প্রায়ই দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি। ব্যাহত হচ্ছে যোগাযোগ, চিংড়ির রপ্তানি, কমছে পর্যটক। সড়ক বিভাগ বলছে, দ্রুত শুরু হবে সড়কের নির্মাণকাজ।

সাতক্ষীরার অন্যতম আকর্ষণ সড়ক পথে সুন্দরবন দেখা। কিন্তু সুন্দরবনে যাওয়ার এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায়, যাত্রী-চালক উভয়ই বিপাকে। জেলা শহর থেকে দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর যাওয়ারও একমাত্র সড়ক এটি।

গেলো এক দশকে এ সড়কে ছোটখাটো গর্ত মেরামত ছাড়া, বড় কোন সংস্কার হয়নি। যেকারণে সড়কের গর্তগুলো আরও বড় হয়ে যা পরিণত হয়েছে মরণফাঁদে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ভোগান্তির শিকার কয়েক লাখ মানুষ।

স্থানীয়রা জানান, এ সড়কের কোনো সংস্কার করা হচ্ছে না। সড়কটি চার লেনের করার প্রয়োজন। কিন্তু কোনো কাজই বাস্তবায়ন করা হচ্ছে না। সড়কে চলাফেরা করতে তাদের ভোগান্তি হচ্ছে বলে জানান স্থানীয়রা।

উপকূলের এ অঞ্চলের চিংড়ি ও বিভিন্ন মাছ সময়মতো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাতে বেগ পোহাত হচ্ছে। ভাঙা সড়কের কারণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরাও। নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা ও পর্যটনখাতেও।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, চিংড়ি ও বিভিন্ন মাছ পরিবহনে তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। সঙ্গে ঘটছে বিভিন্ন দুর্ঘটনা।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, সড়ক সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে, দ্রুতই শুরু হবে নতুন সড়ক নির্মাণকাজ।

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, ‘এ মৌসুমে ভারী বৃষ্টির কারণে কাজ শুরু করতে সময় লাগছে। আমরা খুব দ্রুতই কাজ শুরু করতে পারবো বলে আশা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category