শনিবার, ৩০ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি ২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম

চুইঝালের চাষ বাড়ছে লালমনিরহাটে

অনলাইন ডেস্ক / ১৭৫ Time View
Update : August 29, 2025
চুইঝালের চাষ বাড়ছে লালমনিরহাটে

মসলাজাতীয় পণ্য চুইঝালের অবস্থান খুলনা অঞ্চলে পাকাপোক্ত হলেও এর গণ্ডি এখন সারাদেশে। চাহিদার পাশাপাশি জনপ্রিয়তাও বেড়েছে এ মসলার। দেশের উত্তরের লালমনিরহাটেও দিন দিন বাড়ছে দেশি মসলা চুইঝালের চাষ। এ মসলা চাষে বাড়তি আয় করছে জেলার অনেক পরিবার।

জানা গেছে, চুইঝাল চাষে কোনো জমির প্রয়োজন হয় না। বিনা খরচে চুইঝাল চাষ করা যায়। এর গাছ দেখতে পান গাছের মতো। লালমনিরহাটে তাই এটি ‘চইপান’ নামে পরিচিত। যে কোনো গাছে এর চারা রোপণ করা সম্ভব। বিনাখরচে আয় করা যায় বলে চুইঝাল চাষে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।

সরেজমিনে কালীগঞ্জ উপজেলায় দেখা যায়, প্রায় প্রতিটি বাড়ির সুপারি, নারিকেল বা অন্য কোনো গাছ বেয়ে উঠেছে চুইঝালের গাছ। লতা জাতীয় পরজীবী এ উদ্ভিদটি ফলদ, বনজ ও সুপারি গাছে চাষ করা হয়। প্রতিটি বাড়িতেই দুই থেকে চারটা হলেও চুইঝালের গাছ রয়েছে।

স্থানীয়রা জানান, চারা রোপণের মাত্র দুই বছরে বিক্রির উপযোগী হয় চুইঝাল গাছ। আকার ভেদে একটি গাছ ৫ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। চুইঝাল চাষ করার জন্য আলাদাভাবে কোনো জমির প্রয়োজন হয় না। সার, কীটনাশক বা ছত্রাকনাশক কোনো ধরনের স্প্রে করতে হয় না। বলা যায় বিনা খরচেই চুইঝাল চাষ হয়। একবার একটি গাছে চুইঝাল বড় হলে কয়েকবার সেটা থেকে চুইঝাল কাটা যায়। এর শেকড় যত বাড়তে থাকে লতা ও কাণ্ড তত মোটা হতে থাকে।

এ সময় কথা হয় মদাতি ইউনিয়নের বাবুরহাট এলাকার চুইঝাল চাষি মো. মনিরুজ্জামানে সঙ্গে। তিনি জানান, এ বছর বাড়ির সুপারি ও আম কাঁঠালের ৩০ টি গাছে চুইঝাল রোপণ করেছেন। বিনাখরচে তিন বছর পর এই গাছগুলো তিনি দুই থেকে আড়াই লাখ টাকা বিক্রির প্রত্যাশা করছেন।

ভোটমারী ফেডারেশন এলাকার আরেক কৃষক প্রদীপ কুমার বাড়ির ১৫০টি সুপারি ও আম-কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছে চুইঝাল রোপণ করেছেন। ২ বছর পর এর থেকে অনেক বড় অঙ্কের টাকা আয় করার প্রত্যাশা তার।

সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের চুই চাষি আব্দুল জলিল জানান, আমি ১৫ বছর আগে আমার বসত বাড়ির সুপারি গাছ ও আম গাছে চুইগাছ লাগিয়েছি। এখন প্রতিটি গাছ থেকে ১২ হাজার থেকে ২০ হাজার টাকার চুইঝাল বিক্রি করেছি। বাড়ি থেকেও বিভিন্ন জেলার ক্রেতারা এসে নিয়ে যায়।

কৃষি বিভাগের হিসেব মতে, লালমনিরহাট জেলায় ৪৭০ বিঘা জমিতে ২৬ হাজার চুইঝাল গাছ রয়েছে। চারা লাগানোর ২/৩ বছরেই চুইঝাল অনেক টাকায় বিক্রি করা যায়।

জানা গেছে, চুইঝাল কেনাবেচার সঙ্গে জেলার প্রায় ৫০০টি পরিবার জীবিকা নির্বাহ করছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে চুইঝাল গাছ সংগ্রহ করে জেলা ও উপজেলার ভোক্তাদের কাছে বিক্রি করেন।

জেলায় চুইঝালের কয়েকজন খুচরা ব্যবসায়ী জানিয়েছেন, তারা গ্রামে গ্রামে গিয়ে চুইঝাল সংগ্রহ করে আড়ৎদারের কাছে বিক্রি করেন। দেশের বিভিন্ন প্রান্তের আড়ৎদাররা আবার সেগুলো সংগ্রহ করেন। এভাবে প্রতিবছর জেলায় প্রায় ১০ কোটি টাকার চুইঝালের কেনা-বেচা চলে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায় বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চুইঝাল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন ক্যাম্পেইন করা হচ্ছে। বিনামূল্যে ও অতিরিক্ত জমি ছাড়াই চুইঝাল চাষ হওয়ায় দিন দিন এর চাষ বাড়ছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইখুল আরিফিন বলেন, জেলা কৃষি বিভাগ লাভজনক এ উদ্ভিদটি চাষে কৃষকদের উৎসাহ, প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category