সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

কয়রায় কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের মধ্যে সংলাপ

Reporter Name / ৬০৪ Time View
Update : September 21, 2025

কয়রা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রত্যন্ত এলাকা খুলনার কয়রায় কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণ কার্যক্রম ও বাজারের চাহিদার মধ্যে সামঞ্জস্য নিশ্চিতে রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে মানব কল্যাণ ইউনিট এর হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় উন্নয়ন সংস্থা উত্তরণ কর্মশালাটি আয়োজন করেন। এতে স্থানীয় কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রধান, নিয়োগদাতা, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন।
কর্মশালায় চারটি মূল বিষয়ের ওপর আলোকপাত করা হয়। সেগুলো হলো চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ডিজাইন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নিয়োগদাতাদের প্রত্যাশা পূরণ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি।

অংশগ্রহণকারীরা বলেন, প্রশিক্ষণ কার্যক্রমকে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুললে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। কর্মশালায় বক্তারা মত দেন, কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের মধ্যে এ ধরনের নিয়মিত সংলাপের মাধ্যমে দক্ষতার অমিল দূর হবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন এবং সঞ্চালনা করেন উত্তরণ এর এক্সেস প্রকল্পের উপজেলা কোর্ডিনেটর মোঃ ফয়সাল মন্ডল।


More News Of This Category