রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান

Reporter Name / ৩৭১ Time View
Update : May 17, 2026

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-২০২৭ এ কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে ২ হাজার ৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ জিয়াউর রহমান। বিএনপি-সমর্থিত “নীল প্যানেল” থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আইনজীবীদের ব্যাপক সমর্থন নিয়ে এ বিজয় অর্জন করেন। এর আগে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও সাংগঠনিক সক্রিয়তার মাধ্যমে তিনি সহকর্মী আইনজীবীদের আস্থা অর্জন করেছিলেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে সর্বোচ্চ ভোট পাওয়ার পর কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান দ্বিতীয় সর্বোচ্চ ভোট অর্জন করেন। আর তৃতীয় সর্বোচ্চ ভোট নিয়ে নির্বাচিত হন সাধারণ সম্পাদক পদের প্রার্থী। নির্বাচনের এ ফলাফলকে আইনজীবীদের মধ্যে নীল প্যানেলের প্রতি ব্যাপক সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১৩টিতেই বিজয় পেয়েছে বিএনপি-সমর্থিত নীল প্যানেল। অপরদিকে একটি পদে জয় পেয়েছে জামায়াতপন্থি সবুজ প্যানেলের প্রার্থী। নির্বাচনের ফল ঘোষণার পর সুপ্রিম কোর্ট অঙ্গনে নীল প্যানেলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

আইনজীবীদের একটি বড় অংশ মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা, পেশাগত আন্তরিকতা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জিয়াউর রহমানকে একজন গ্রহণযোগ্য নেতৃত্বে পরিণত করেছে। তাঁর এ বিজয়কে অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির স্বীকৃতি হিসেবেও দেখছেন অনেকে।

নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্ট বার ভবন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে আদালতপাড়া ছিল সরগরম। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা।

নবনির্বাচিত কোষাধ্যক্ষ জিয়াউর রহমানকে অভিনন্দন জানিয়ে সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, তিনি অতীতের মতোই সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বার অ্যাসোসিয়েশনের আর্থিক ব্যবস্থাপনা পরিচালনা করবেন এবং আইনজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


More News Of This Category