সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
বারহাট্টায় ফেইসবুকে ভিডিও দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ সাধারণ মানুষ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, অংশ নিলেন দুই শতাধিক নেতাকর্মী রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি ২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর

খাগড়াছড়ির দীঘিনালায় আসন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে সম্প্রীতি সভা

Reporter Name / ৮১৭ Time View
Update : September 21, 2025

হাসান মোর্শেদ দীঘিনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালায় আসন্ন দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সকল ধর্মের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কার্বারী-হেডম্যানসহ সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন,“পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বহু জাতি, বহু ধর্ম ও বহু সংস্কৃতির মিলনমেলা। এ বৈচিত্র্যের মধ্যেই আমাদের শক্তি লুকিয়ে আছে। তাই সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই আমাদের সবার দায়িত্ব। আসন্ন দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও কোনো গুজব বা উসকানি ছড়ানোর চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব কোনো নির্দিষ্ট ধর্মের জন্য সীমাবদ্ধ নয়, বরং এটি সবার আনন্দ-উৎসব। তাই পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবগুলোকে সফল করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সকল মণ্ডপ ও ধর্মীয় স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসিটিভি মনিটরিং, টহল বৃদ্ধি এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি সবাইকে সহযোগিতামূলক মনোভাব বজায় রেখে সম্প্রীতির উদাহরণ স্থাপনের আহ্বান জানান।

সভাটির সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান। সভায় আরও বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘ দীঘিনালা শাখার সাধারণ সম্পাদক নন্দশ্রী ভান্তে, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, দীঘিনালা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা জামানুল হাসান জামিল, কার্বারী প্রতিনিধি হেমাব্রত চাকমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সত্রেন্দ্রীয় চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান), বিএনপি দীঘিনালা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, দীঘিনালা জোন প্রতিনিধি জনি মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদারসহ আরও অনেকে। বক্তারা আসন্ন উৎসবগুলো শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপনে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category