শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি ২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম

উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর

Reporter Name / ৬০১ Time View
Update : December 23, 2025

স্পোর্টস ডেস্ক: উৎসবমুখর পরিবেশে শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৫ (সিজন–৩)। ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ)–এর আয়োজনে সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কেন্দ্রীয় খেলার মাঠে ডিজিটাল ডাইনামাস ও বিআরপিএস রাইজিং স্টার–এর মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামে এবারের আসরের। ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপা জিতে নেয় বিআরপিএস রাইজিং স্টার।

দিন–রাত সংবাদ সংগ্রহে ব্যস্ত মাল্টিমিডিয়া সাংবাদিকদের মানসিক সতেজতা, সৌহার্দ্য ও দলগত বন্ধন গড়ে তুলতেই চার দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। দুই বছর আগে যাত্রা শুরু করা এই ক্রিকেট লিগে এবার অংশ নেয় মোট ৮টি দল। দুই গ্রুপে বিভক্ত দলগুলো রাউন্ড টেবিল পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল নিয়ে সেমিফাইনাল খেলে। সেখান থেকেই নির্ধারিত হয় ফাইনালের দুই দল। এবারের সব ম্যাচই অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রিকেট গ্রাউন্ডে।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেস চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, সংগীতশিল্পী শামীম হাসান ও রুমানা ইসলামসহ আরও অনেক আমন্ত্রিত অতিথি ও স্পন্সর প্রতিনিধিরা।

এবারের আসরের আট দলের নেতৃত্বে ছিলেন—
মেহেদী হাসান রনির মেঘনা ভিক্টোরিয়ান, শুভ খানের পদ্মা ফাইটার্স, আনোয়ার হোসেনের এএস ওরিয়রস, অমৃত মলঙ্গীর কনটেন্ট কিংস, মারুফ সরকারের ডিজিটাল ডাইনামাস, আফতাব শুভর ভিক্টোরি ফাইটার্স, তরুণ বেগীর রয়েল ভিক্টোরিয়ানস এবং সাফিন মোল্লার বিআরপিএস রাইজিং স্টার।

এবারের আসরকে আরও প্রাণবন্ত করতে প্রকাশ করা হয় একটি থিম সং। ‘চলো মাঠে নামি’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শামীম হাসান ও রুমানা ইসলাম। গানটির কথা লিখেছেন সাংবাদিক লিমন আহমেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম হাসান। ভিডিও সম্পাদনায় ছিলেন- এ আর জনি ও তানভির ইফাজ, গ্রাফিক্স ডিজাইন করেছেন সোহেল আহমেদ এবং ভিডিও পরিচালনা করেছেন- মাসুম জয়। ডিআরএফ-এর প্রযোজনায় থিম সংটি নির্মিত হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি কেবল একটি ক্রিকেট প্রতিযোগিতাই নয়, বরং সাংবাদিকদের মিলনমেলা ও পেশাগত ক্লান্তির মাঝে নতুন উদ্দীপনার এক অনন্য আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category