শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি ২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম

মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম

Reporter Name / ৫৯৯ Time View
Update : December 22, 2025

নিজস্ব প্রতিবেদক : মানবাধিকার রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মো:আসিকুর রহমান নাদিম।

চলচ্চিত্র অঙ্গনে সৃজনশীল ও সফল কর্মকাণ্ডের পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে তাঁর ধারাবাহিক উদ্যোগ ও নিষ্ঠার জন্য তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়। গত বুধবার বিকেল ৫টায়, রাজধানীর বিজয়নগরে অবস্থিত হোটেল অরনেট (থ্রি-স্টার)-এ আয়োজিত এক বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মানজনক পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গন, সংস্কৃতি জগত, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের অনুভূতি প্রকাশ করে মো: আসিকুর রহমান নাদিম বলেন,এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। মানবাধিকার ও শান্তির পক্ষে কাজ করার ক্ষেত্রে এটি আমাকে নতুন করে অনুপ্রাণিত করবে। তিনি এ সময় সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও মো:আসিকুর রহমান নাদিম রেখেছেন প্রশংসনীয় অবদান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে— মায়ের হাতের বালা, খুনি শিকদার, ব্যাডসান, বাংলা ভাইসহ আরও বহু জনপ্রিয় চলচ্চিত্র। এ ছাড়া তিনি ‘স্পট ডেট’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। পারিবারিকভাবে প্রযোজিত তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— সময় কথা বলে, বাংলার মা, কসম বাংলার মাটি, রাজা, ডাকুরানী, মার্ডার, লাকী সেভেন, মধুর মিলন ও দস্যু।

তিনি নাদিম ফিল্মস, লিটন ফিল্মস, টিটু ফিল্মস ও মনোয়ারা ফিল্মস—এই চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। বিভিন্ন ছবিতে তাঁর অভিনয় ও প্রযোজনায় দর্শকমহলে তিনি ইতোমধ্যেই সুপরিচিত একটি নাম। এই সম্মাননা প্রাপ্তিতে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, সংস্কৃতিকর্মী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য ভক্ত-অনুরাগী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। মানবিকতা ও ইতিবাচক চেতনায় সমাজকে আলোকিত করার এই প্রয়াসে মো:আসিকুর রহমান নাদিমের অবদানকে সবাই সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category