সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

১১ দিনে এল ১ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

অনলাইন ডেস্ক / ৩৩ Time View
Update : August 12, 2026
১১ দিনে এল ১ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

বড় ধরনের ধাক্কা কাটিয়ে দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) নতুন গতি এসেছে। চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনেই প্রবাসীরা ১৩৮ কোটি ৯০ লাখ (১ দশমিক ৩৮ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী, শুধু ১১ আগস্ট একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ১ হাজার ৫৪৯ কোটি টাকা)। গত বছরের (২০২৫) একই সময়ে (১-১১ আগস্ট) দেশে এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে বছরের ব্যবধানে এই ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৫ দশমিক ৬ শতাংশের বড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু (১ জুলাই) থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪২৪ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা টাকার অংকে প্রায় ৫১ হাজার ৮১৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাত্ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৮ শতাংশ ইতিবাচক বার্ষিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা জানান, বৈধ পথে অর্থ পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং প্রবাসীদের আস্থা ফেরার কারণেই রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী রয়েছে, যা দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও ডলার বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


More News Of This Category