মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ২৪ Time View
Update : August 17, 2026
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে চান ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পথে আপাতত হাঁটতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে দেশটির সংকট গভীর করার কৌশল নিয়েছে ওয়াশিংটন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন ইঙ্গিত দিয়েছেন। তার এই অবস্থানকে ইরান নীতিতে সামরিক পদক্ষেপ থেকে অর্থনৈতিক চাপের দিকে কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ট্রাম্প জানান, আপাতত তেহরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপের পরিবর্তে ইরানের অর্থনৈতিক সংকট আরও গভীর হতে দেওয়ার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের ব্যাপক মূল্যস্ফীতি ও অর্থের সংকটও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।

ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি খুব বেশি সামনে আনছি না। তাদের সঙ্গে আমরা শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা ইরানের ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থের সংকট পর্যবেক্ষণ করছি।’

মাত্র এক সপ্তাহ আগেও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর কথা বলেছিলেন ট্রাম্প। তবে এবার তিনি তেহরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হুমকি দেননি। বরং অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে দুর্বল করার কৌশলের কথাই সামনে এনেছেন। বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের বিভিন্ন পথ বিবেচনা করছে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। এমনকি দেশটির সেনাদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থও নেই বলে দাবি করেছেন তিনি। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সামরিক অভিযান না চালিয়ে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশলেই জোর দিচ্ছে ওয়াশিংটন।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরান নতুন কিছু শর্তও দিয়েছে। রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে কমে গেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার আলোচনা এখনো অমীমাংসিত রয়েছে।

তবে ট্রাম্প দাবি করেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ ডলারের কিছু বেশি থাকায় যুদ্ধের কারণে মার্কিন ভোক্তাদের ওপর জ্বালানি ব্যয়ের চাপ তুলনামূলকভাবে কম রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরান ইস্যুতে নিজের বর্তমান কৌশল ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে। এটা অনেকটা দাবা খেলার মতো।’

ট্রাম্পের সর্বশেষ অবস্থান থেকে স্পষ্ট হচ্ছে, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর বদলে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পথেই এগোতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে তেহরান ও ওয়াশিংটনের অবস্থান কতটা কাছাকাছি আসে, তার ওপর এই কৌশলের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা


More News Of This Category