শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

মেসির চার গোলের ঝড়ে জয়খরা কাটাল মায়ামি

স্পোর্টস ডেস্ক / ৭১ Time View
Update : August 30, 2026
মেসির চার গোলের ঝড়ে জয়খরা কাটাল মায়ামি

মেজর লিগ সকারে (এমএলএস) রোববার ভোরটা যেন লিওনেল মেসিময়। আর্জেন্টাইন মহাতারকার চার গোলে ঘরের মাঠে সিএফ মন্ট্রিয়ালকে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি।

ন্যু স্টেডিয়ামে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে মায়ামির জয় ৭-১ ব্যবধানে। এই জয়ে টানা পাঁচ ম্যাচের জয়খরা কাটল বর্তমান চ্যাম্পিয়নদের। সেই সঙ্গে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকার অপ্রত্যাশিত রেকর্ড স্পর্শ করতে হয়নি মেসিকে।

বিশ্বকাপের পর মাঠে ফেরার পর থেকেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল মায়ামি। আগের পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল তারা। তবে আজ মন্ট্রিয়েলের বিপক্ষে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে মায়ামি।

বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো ২০তম মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন। এটি ছিল মায়ামির জার্সিতে তার প্রথম গোল।

ম্যাচের ৩৭তম মিনিটে সমতায় ফেরে মন্ট্রিয়াল। জার্মান মিডফিল্ডার ফাবিয়ান হার্বার্স বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে জড়িয়ে দেন।

বিরতির আগে আবারও এগিয়ে যায় মায়ামি। ৪০তম মিনিটে মেসির নিচু ও বাঁকানো ফ্রি-কিক মন্ট্রিয়াল গোলকিপারকে বিভ্রান্ত করে সরাসরি জালে গিয়ে পড়ে। ফলে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের পর আক্রমণ আরও বাড়ায় মায়ামি। ম্যাচের ৫২তম মিনিটে তার ফলও পায় তারা। বল নিয়ে একাধিক ডিফেন্ডারের মাঝ দিয়ে দুর্দান্তভাবে এগিয়ে গিয়ে নিচু শটে বল জালে পাঠান মেসি।

মায়ামির চতুর্থ গোলেও ছিল মেসির বড় অবদান। দুর্দান্ত এক উঁচু পাসে সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজকে গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। সুয়ারেজও সুযোগটি কাজে লাগিয়ে ব্যবধান ৪-১ করেন।

এরপর ৮৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। রদ্রিগো দে পলের পাস ধরে এগিয়ে আসা গোলকিপার গিলিয়েরের ওপর দিয়ে দারুণ চিপে বল জালে পাঠান ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন।

৮৯তম মিনিটে তরুণ বদলি অ্যালেক্স শ মায়ামির হয়ে ষষ্ঠ গোল করেন। বক্সের বাইরে থেকে তার নিচু শট ঠেকাতে পারেননি মন্ট্রিয়াল গোলকিপার।

তবে সেখানেই থামেননি মেসি। যোগ করা সময়ের শেষ দিকে বক্সের কিনারা থেকে ফ্রি-কিকে নিজের চতুর্থ গোলটি করেন আর্জেন্টাইন তারকা। তাতেই ৭-১ গোলের বড় জয় নিশ্চিত হয় মায়ামির।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ২২ ম্যাচে ৪১ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে মায়ামি। পরের ম্যাচে আগামী রোববার ভোরে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে তারা।


More News Of This Category