মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম বিজয়ের মাসে ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ক্লাব ফরিদপুরের উদ্যোগে র‌্যালী ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আটকে আছে মেট্রোরেল কাজ, প্রস্তাবিত ব্যয় ঠেকেছে দ্বিগুণে

অনলাইন ডেস্ক / ৩৪২ Time View
Update : August 29, 2025
আটকে আছে মেট্রোরেল কাজ, প্রস্তাবিত ব্যয় ঠেকেছে দ্বিগুণে

যানজটের এ রাজধানীতে কে না চায় ঝক্কি-ঝামেলাবিহীন যাত্রা! সেক্ষেত্রে মেট্রোরেলে কিছুটা স্বস্তি মিললেও তা সবার জন্য উপলব্ধ নয়। ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ এর কাজ আটকে আছে ব্যয় কাটছাঁটের টেবিলে। প্রাক্কলন ব্যয় থেকে ঠিকাদারদের প্রস্তাবিত ব্যয় প্রায় দ্বিগুণে গিয়ে ঠেকেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি বলছেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশে প্রকল্পের খরচ বেশি হবেই। এই প্রকল্পে প্যাকেজ তিন এর ঝুঁকি আর বাড়তি অর্থ ব্যয়ে দরপত্র জমা দেয়নি কোনো পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান।

২০১৯ সালের সেপ্টেম্বরে এমআরটি-১ প্রকল্পের কাজ শুরু হলেও এখন পর্যন্ত শুধু শেষ হয়েছে সিপি-১ প্যাকেজের কাজ। নারায়ণগঞ্জের পিতলগঞ্জে ৮৮ দশমিক ৭১ একর জায়গার ভূমির উন্নয়ন চলতি মাসের ফেব্রুয়ারিতে শেষ হলেও ডিপোর পূর্ত কাজ ও ভবন নির্মাণ এখনও শুরু হয়নি।

তবে পুরো প্রকল্পের কাজ আটকে আছে ব্যয় কাটছাঁটের টেবিলে। এমআরটি লাইন-১ এর প্রাক্কলন ব্যয়ের থেকে ঠিকাদারদের প্রস্তাবিত ব্যয় প্রায় দ্বিগুনে গিয়ে ঠেকেছে। বর্তমান ডিপিপি থেকে প্রতি কিলোমিটারে ব্যয় বেড়েছে ১ হাজার ২০০ কোটি টাকার বেশি। ডিএমটিসিএলের এমডি অবশ্য বলছেন ব্যয় বাড়বেই। তবে কতটুকু বেশি আর কতটুকু অযৌক্তিক, সেটি নির্ণয় করা হচ্ছে।

এমআরটি-১ শেষ হওয়ার সময়কাল ২০২৬ সাল। ডিপিপি সংশোধনের পর সময় দ্বিগুনের বেশি বাড়লেও এমডির বিশ্বাস বর্ধিত সময়েই শেষ হবে প্রকল্পের কাজ।

তবে মাঠের চিত্র প্রতিবন্ধকতায় ঠাসা। এখন পর্যন্ত এয়ারপোর্ট থেকে নতুন বাজার পর্যন্ত পাতাল ৫টি স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজ কোনটির শেষ কিংবা চলমান থাকালেও থমকে আছে উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগরের পরিষেবা স্থানান্তরের কাজ। পূর্ব অভিজ্ঞতায় জনদুর্ভোগের কথা ভেবে বিকল্প সড়ক ব্যবহারের প্রস্তাব দিয়েছে ডিএমপি, যাতে ব্যয় হবে বাড়তি টাকা।

এ প্রকল্পে সবচেয়ে জটিল আর ঝুকিপূর্ণ প্যাকেজ বলা হচ্ছে সিপি-৩ কে। কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত ৪ দশমিক ৫৭ কিলোমিটার লাইনে স্টেশন থাকবে ৪টি। মাটির ওপরের অংশে নানা স্থাপনার সঙ্গে আছে লাইনের তিক্ষ্ণ বাক। নিচের টানেলের শেষ অংশ যাবে মাটির ১১০ ফুট নিচ দিয়ে। স্টেশনগুলোর দুই পাশে থাকবে ১৬০ ফুটের বেশি ডায়াফ্রাম ওয়াল, যা মাটির ধস রোধ করবে।

এরই মধ্যে ঝুঁকি আর অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা ভেবে পূর্ব অভিজ্ঞতা থাকা জাপানী ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র তুললেও জমা দেয়নি। পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দরপত্র আহ্ববানের অনুমতি চাওয়া হয়েছে জাইকার থেকে। যদিও বড় কোনো দুর্ঘটনা হলে সেই ক্ষতিপূরণ রাখা হয়েছে অর্থ পরিকল্পনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category