বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

আমি যতদিন প্রধানমন্ত্রী, ফিলিস্তিন রাষ্ট্র হবে না: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক / ২৭ Time View
Update : August 23, 2026
আমি যতদিন প্রধানমন্ত্রী, ফিলিস্তিন রাষ্ট্র হবে না: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তিনি যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন গাজা বা অধিকৃত পশ্চিম তীরে কোনও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেবেন না। নেতানিয়াহুর ভাষ্য, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইরানের নিয়ন্ত্রণে কোনও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে তার এমন মন্তব্য এলো।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ইউনাইটেড আরব লিস্টের নেতা মানসুর আব্বাসের বক্তব্যের জবাবে শনিবার (২২ আগস্ট) এ কথা বলেন নেতানিয়াহু। আব্বাস বলেছিলেন, ফিলিস্তিন ইতোমধ্যেই একটি রাষ্ট্র এবং বিশ্বের অধিকাংশ দেশ এটিকে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান তিনি।

এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমি যতদিন প্রধানমন্ত্রী থাকব, ততদিন ইরানের নিয়ন্ত্রণে থাকা কোনও ফিলিস্তিন রাষ্ট্র হবে না।’

এর আগে শনিবার আরব শহর তাইবেতে নিজের দলের সম্মেলনে বক্তব্য দেন মানসুর আব্বাস। তিনি বলেন, তার দল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আব্বাস বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব আছে এবং বিশ্ব তা স্বীকৃতি দিয়েছে’। একই সঙ্গে তিনি ওয়াশিংটন ও তেল আবিবকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন সেই নির্বাচনের আগে জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং জোটের শরিকরা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন থেকে পিছিয়ে রয়েছে।

বর্তমানে নেসেটে লিকুদ পার্টির আসন ৩২টি। তবে সাম্প্রতিক কয়েকটি জরিপে দলটির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত শুক্রবার প্রকাশিত একটি জরিপে লিকুদের আসন ২০টিতে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট প্রকাশিত চ্যানেল ১৩-এর এক জরিপে বলা হয়, নেতানিয়াহুর লিকুদ এবং তার উগ্র কট্টর ডানপন্থি ও অতি-রক্ষণশীল জোটসঙ্গীরা সবমিলিয়ে ৫১টি আসন পেতে পারে। অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে তারা ১০টি আসন পিছিয়ে থাকবে।


More News Of This Category