সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় প্রকাশিত সর্বশেষ
বরিশালসহ পাঁচ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

বরিশালসহ পাঁচ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

বরিশালসহ দেশের পাঁচটি কিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যত্র হতে পারে হালকা থোকে মাঝারি ধরনের বৃষ্টি। সোমবার (৩১ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে,
এই মুহূর্তের খবর :
জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক বাংলাদেশের শ্রমবাজারে বড় ধাক্কার আশঙ্কা যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: সার্জিও গর যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বাড়ল তেলের দাম

ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো

স্পোর্টস ডেস্ক / ২৩ Time View
Update : August 13, 2026
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো

আর্জেন্টাইন তারকা ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়াতে টটেনহাম হটস্পারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আতলেতিকো মাদ্রিদ। ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে পেতে স্প্যানিশ ক্লাবটির খরচ হচ্ছে ৪ কোটি ইউরো (৩৪.২ মিলিয়ন পাউন্ড)। চুক্তিতে ভবিষ্যতে রোমেরোকে বিক্রি করলে ১৫ শতাংশ অর্থ পাওয়ার শর্তও রেখেছে টটেনহাম।

রোমেরোর আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলবদলের নির্ভরযোগ্য ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এর আগে ইন্তার মিলানে যোগ দেওয়ার জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ইংল্যান্ড ছেড়ে স্পেনেই পাড়ি জমাচ্ছেন তিনি।

রোমেরো হতে যাচ্ছেন এই গ্রীষ্মে আতলেতিকোর চতুর্থ বড় সংযোজন। এর আগে কাং-ইন লি, মর্টেন হুলমান্ড ও আলেহান্দ্রো গ্রিমালদোকে দলে ভিড়িয়েছে দিয়েগো সিমিওনের দল।

২০২১ সালে ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে প্রথমে ধারে টটেনহামে যোগ দিয়েছিলেন রোমেরো। পরের বছর প্রায় ৪ কোটি ২৫ লাখ পাউন্ডে তাকে স্থায়ীভাবে দলে নেয় স্পার্স। পাঁচ মৌসুমে ক্লাবটির হয়ে ১৫৬ ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ১৩টি।

টটেনহামের হয়ে রোমেরো দ্রুতই রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন। গত মৌসুমে দলের অধিনায়কত্বও করেন তিনি। তবে প্রিমিয়ার লিগের গত মৌসুমে টটেনহামের পারফরম্যান্স ছিল হতাশাজনক। লিগের শেষ দিনে রেলিগেশন এড়ায় দলটি।

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ফাইনাল পর্যন্ত খেলেছেন রোমেরো। পুরো টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে ছিলেন না। বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে আগামী সপ্তাহে টটেনহামের প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার কথা ছিল তার। এর আগেই অবশ্য নতুন ঠিকানা নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকার।

গত মৌসুমে লা লিগায় চতুর্থ হয়ে শেষ করা আতলেতিকো এবার আরও শক্তিশালী স্কোয়াড নিয়ে শিরোপার লড়াইয়ে ফিরতে চায়। শনিবার শুরু হবে লা লিগার নতুন মৌসুম। বুধবার রাতে মালাগার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬-২৭ মৌসুম শুরু করবে আতলেতিকো মাদ্রিদ।


More News Of This Category