রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সন্তান বা নিকটাত্মীয়কে সম্পত্তি দান করার পরও দাতা যাতে জীবনের শেষ দিন পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারেন, সেই সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে
এই মুহূর্তের খবর :
হামে চারজনের মৃত্যু, নতুন রোগী দেড় হাজারের বেশি সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান বাংলাদেশ জে-১০সি কিনলে ভারত-আমেরিকার মাথাব্যথার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস কর্মসূচি ডাকবে জামায়াত, ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন শেষ মুহূর্তে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন মেসির চার গোলের ঝড়ে জয়খরা কাটাল মায়ামি

উঠে গেল ইংল্যান্ডের রাতের কারফিউ

স্পোর্টস ডেস্ক / ২২ Time View
Update : August 13, 2026
উঠে গেল ইংল্যান্ডের রাতের কারফিউ

আবারও ইংল্যান্ডের নেতৃত্বে ফিরেছেন জো রুট। টেস্ট দলের দায়িত্ব নিয়েই মধ্যরাতের কারফিউ প্রথা তুলে দিয়েছেন ইংলিশ অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন রুট।

গত অক্টোবরে নিউ জিল্যান্ড ও নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে নাইট ক্লাবে একাধিক ঘটনার জেরে চলতি বছরের জানুয়ারি মাসে কারফিউ চালু করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, রাত ১২টার পর টিম হোটেলের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল।

সবশেষ জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের পর বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন নিয়মের বাইরে গিয়ে গভীর রাতে বাইরে থাকায় বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। সে সময় চেলসির একটি নাইটক্লাবে সারাসেন্স একাডেমির এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে ঝামেলায় জড়ান তারা। ওই ঘটনার জেরে স্টোকস ও অ্যাটকিনসন দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েন।

স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর গত মাসে টেস্টে তার জায়গায় দায়িত্ব নিয়েছেন রুট। স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে ইংলিশ অধিনায়ক বলেন, ‘কোনো কারফিউ থাকছে না। সত্যি বলতে, এটাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।’

তিনি আরও বলেন, ‘কারফিউ নিয়ে আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার—এগুলো আদতে কোনো কাজেই আসে না। মাঠে আপনি যদি চান খেলোয়াড়েরা নিজেদের দায়িত্ব বুঝে নিক, তবে মাঠের বাইরেও তাদের ভালো ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে।’

রুট আরও বলেন, ‘আমাদের পরিচিতি হওয়া উচিত আমরা কীভাবে ক্রিকেট খেলি এবং মাঠে কী পারফরম্যান্স করি তা দিয়ে। আমাদের নিয়ে খবরের কাগজের পাতায় আলোচনা হওয়া উচিত এসব বিষয় নিয়েই। তাই আমার বলার কথা একটাই—সবাই প্রাপ্তবয়স্কের মতো আচরণ করুন, নিজেরা সতর্ক থাকুন, একে অপরকে আগলে রাখুন।’

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও বুধবার এক বিবৃতিতে কারফিউ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন নিয়ম শুধু টেস্ট দলেই নয়, সাদা বলের দলেও প্রযোজ্য হবে।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের নতুন টেস্ট অধিনায়ক ও কোচ দলীয় মানদণ্ড ও সংস্কৃতি নির্ধারণের বিষয়টি নিয়ে কাজ করছেন। এরই অংশ হিসেবে কারফিউ আর বহাল থাকছে না। আসন্ন টেস্ট সিরিজের আগে দলের সব খেলোয়াড় যাতে প্রত্যাশিত আচরণ ও নিয়মের বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারে, তা আমরা নিশ্চিত করব।’

বুধবার হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।


More News Of This Category