সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় প্রকাশিত সর্বশেষ
বরিশালসহ পাঁচ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

বরিশালসহ পাঁচ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

বরিশালসহ দেশের পাঁচটি কিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যত্র হতে পারে হালকা থোকে মাঝারি ধরনের বৃষ্টি। সোমবার (৩১ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে,
এই মুহূর্তের খবর :
জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক বাংলাদেশের শ্রমবাজারে বড় ধাক্কার আশঙ্কা যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: সার্জিও গর যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বাড়ল তেলের দাম

এশিয়া কাপে তারকা ব্যাটারকে পাচ্ছে না ভারত

স্পোর্টস ডেস্ক / ১১ Time View
Update : August 15, 2026
এশিয়া কাপে তারকা ব্যাটারকে পাচ্ছে না ভারত

এশিয়া কাপে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ভারত। চলতি মাসের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে জেমিমা রদ্রিগেজকে পাচ্ছে না তারা। চোটের কারণে নারী এশিয়া কাপ ও পরে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন ২৬ ছুঁইছুঁই তারকা ব্যাটার।

হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে থাকা জেমিমার বদলি হিসেবে এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন প্রতিকা রাওয়াল। টি-টোয়েন্টি দলে এবারই প্রথম জায়গা পেয়েছেন টপ-অর্ডার এই ব্যাটার। এশিয়ান গেমসে জেমিমার বদলি এখনও ঘোষণা করেনি ভারত।

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান জেমিমা। পরে ভারতে ফিরে পরীক্ষানিরীক্ষা করলে দেখা যায়, তীব্র মাত্রারই চোট পেয়েছেন ভারতের তারকা ব্যাটার। যে কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় লম্বা সময় লেগে যাবে তার।

জেমিমা ছাড়াও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা স্কোয়াডে চোটের ধাক্কা আছে আরও। লিগামেন্টের চোটে ছিটকে গেছেন শ্রেয়াঙ্কা পাতিল। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক লেগ স্পিনার প্রেমা রাওয়াত।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ আগস্ট শুরু হবে নারী এশিয়া কাপের এবারের আসর। ৩০ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারত। পরে ৩ সেপ্টেম্বর হংকং ও ৫ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে তারা।

এশিয়া কাপের ভারতের স্কোয়াড
হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, ভারতি ফুলমালি, রিচা ঘোষ (উইকেটকিপার), জি কামালিনি (উইকেটকিপার), দিপ্তি শর্মা, রাধা যাদব, প্রেমা রাওয়াত, অরুন্ধাতি রেড্ডি, ক্রান্তি গৌর, রেনুকা সিং, শ্রি চারানি, নান্দানি শর্মা


More News Of This Category