সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় প্রকাশিত সর্বশেষ
বরিশালসহ পাঁচ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

বরিশালসহ পাঁচ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

বরিশালসহ দেশের পাঁচটি কিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যত্র হতে পারে হালকা থোকে মাঝারি ধরনের বৃষ্টি। সোমবার (৩১ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে,
এই মুহূর্তের খবর :
জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক বাংলাদেশের শ্রমবাজারে বড় ধাক্কার আশঙ্কা যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: সার্জিও গর যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বাড়ল তেলের দাম

ইন্টার মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে এমএলএসের শীর্ষে ন্যাশভিল

স্পোর্টস ডেস্ক / ৩৬ Time View
Update : August 16, 2026
ইন্টার মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে এমএলএসের শীর্ষে ন্যাশভিল

ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে এমএলএসের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে ন্যাশভিল এসসি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির মায়ামিকে হারিয়ে পাঁচ পয়েন্টের ব্যবধান তৈরি করলো দলটি।

রোববার (১৬ আগস্ট) ন্যাশভিলের ঘরের মাঠ জিওডিস পার্কে মুখোমুখি হয় দুই দল।

সবশেষ লিগস কাপের তিন ম্যাচে দল ঘুরিয়ে খেলানোর পর মায়ামির বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামেন ন্যাশভিল কোচ বিজে ক্যালাহান। তার আস্থার প্রতিদানও দারুণভাবেই দিয়েছে দল।

ম্যাচের ১৭ মিনিটে এলিয়াস সাদের ক্রস থেকে হেডে গোল করে ন্যাশভিলকে এগিয়ে দেন অ্যান্ডি নাজার। এরপর লিওনেল মেসির পেনাল্টি ঠেকিয়ে দেন ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান শোয়াকে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির পাস থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান তেলাসকো সেগোভিয়া।

দ্বিতীয়ার্ধে অবশ্য পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির দুই মিনিটের মধ্যেই হানি মুখতার গোল করে ন্যাশভিলকে আবারও এগিয়ে দেন। এরপর ক্রিস্টিয়ান এস্পিনোজার নিচু ক্রস থেকে দারুণ ফ্লিকে নিজের ৫০তম নিয়মিত মৌসুমের গোলটি করেন স্যাম সারিজ।

৬৩ মিনিটে মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোর বড় ভুলে ব্যবধান আরও বাড়ায় ন্যাশভিল। বক্সের অনেক বাইরে উঠে এসে বল সামলাতে গিয়ে পিছলে পড়েন তিনি। সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন মুখতার।

অন্যদিকে, বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথমবার মায়ামির শুরুর একাদশে ফিরেছিলেন লিওনেল মেসি। তবে গোলের দেখা পাননি আর্জেন্টাইন তারকা। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেননি তিনি। বাকি সময়েও তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেননি মেসি।

ন্যাশভিলের বিপক্ষে আগের ১২ ম্যাচে ১৬ গোল করেছিলেন মেসি। এবার অবশ্য তার সেই দুর্দান্ত রেকর্ডও কাজে আসেনি। ফলে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

এই জয়ে ঘরের মাঠে টানা পঞ্চম জয় পেল ন্যাশভিল। চলতি মৌসুমে জিওডিস পার্কে এখনো অপরাজিত তারা। অন্যদিকে, হার দিয়ে মায়ামির ঘুরে দাঁড়ানোর লড়াই আরও কঠিন হয়ে গেল।


More News Of This Category