রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে
সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি

সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনাকবলিত হওয়ার কথা
এই মুহূর্তের খবর :
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান বাংলাদেশ জে-১০সি কিনলে ভারত-আমেরিকার মাথাব্যথার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস কর্মসূচি ডাকবে জামায়াত, ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন শেষ মুহূর্তে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন মেসির চার গোলের ঝড়ে জয়খরা কাটাল মায়ামি গঙ্গা চুক্তি: নতুন উদ্যোগ বাংলাদেশের, জেআরসিতে আলোচনার প্রস্তাব ভারতের নেপালে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি বেড়ে ৭০০, নিখোঁজ ৩ হাজার

নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক / ২৮ Time View
Update : August 18, 2026
নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

ম্যাচ চলাকালে সময় অপচয় এড়াতে করা নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার জুনিয়র। এতে অবশ্য তার দায় ছিল না কোনো। বরং নিয়মের বেড়াজালেই আটকা পড়লেন সান্তোসের অধিনায়ক।

নতুন নিয়ম অনুযায়ী, মাঠে যদি গোলরক্ষকের চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে খেলা শুরুর পর আউটফিল্ডের যেকোন একজন ফুটবলারকে ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সেই ফুটবলার কে হবেন, তা ঠিক করে দেবেন কোচ।

এটি ঠিক করার জন্য কোচের কাছে থাকবে ১০ সেকেন্ড সময়। এর মধ্যে বাইরে পাঠানো ফুটবলার ঠিক করতে ব্যর্থ হলে, বাধ্যতামূলকভাবে অধিনায়ককে ১ মিনিটের জন্য বাইরে থাকতে হবে। এই নিয়মেই মূলত ১ মিনিট বাইরে থাকতে হয়েছে নেইমারের।

ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে নতুন করে শুরু হয়েছে এই নিয়ম। আপাতত নিয়মটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। পরে পর্যালোচনার পর স্থায়ীভাবে গ্রহণ করা হতে পারে সময়ক্ষেপণ এড়ানোর এই নিয়ম।

ব্রাজিলের সিরি আ’তে নিজেদের সবশেষ ম্যাচে ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলের জয় পায় সান্তোস। এদিন ম্যাচ চলাকালেই প্রাথমিক শুশ্রূষা নিতে হয় দলের গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাওয়ের।

পুনরায় খেলা শুরুর আগে ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়ের নাম ঠিক করতে পারেননি সান্তোস কোচ অ্যালেক্সি স্তিভাল (কুচা নামে পরিচিত)। ফলে বাধ্যতামূলকভাবে অধিনায়ক নেইমারকে চলে যেতে হয় মাঠের বাইরে।


More News Of This Category