সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় প্রকাশিত সর্বশেষ
বরিশালসহ পাঁচ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

বরিশালসহ পাঁচ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

বরিশালসহ দেশের পাঁচটি কিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যত্র হতে পারে হালকা থোকে মাঝারি ধরনের বৃষ্টি। সোমবার (৩১ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে,
এই মুহূর্তের খবর :
জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক বাংলাদেশের শ্রমবাজারে বড় ধাক্কার আশঙ্কা যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: সার্জিও গর যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বাড়ল তেলের দাম

ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছে আবাহনী

স্পোর্টস ডেস্ক / ৩০ Time View
Update : August 18, 2026
ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছে আবাহনী

দেশের ফুটবলে অন্যতম সফল ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। কিন্তু এই ক্লাবটিরই নতুন মৌসুমে ঘরোয়া ফুটবলে অংশগ্রহণ নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত ধানমন্ডির আকাশ থেকে শঙ্কার কালো মেঘ সরে গেছে, মাথার ওপর ঝুলতে থাকা ফিফার নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার হয়েছে।

ফলে আগামী মৌসুমের ফুটবল লিগে অংশ নেওয়ার পাশাপাশি নতুন খেলোয়াড় নিবন্ধনের পথও খুলে গেল পেশাদার যুগে প্রবেশের পর সাতবারের লিগ চ্যাম্পিয়নদের।

সর্বশেষ মৌসুমে লিগে রানার্সআপ হওয়া আবাহনীকে গত বছর তিনটি নিষেধাজ্ঞা দিয়েছিল ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তিন বিদেশি খেলোয়াড়ের বকেয়া পারিশ্রমিক নিয়ে জটিলতার জেরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই তিন খেলোয়াড়ের কেউই বাংলাদেশে এসে খেলেননি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তখনকার ক্লাব কর্তৃপক্ষ তাদের সঙ্গে করা চুক্তি বাতিল করলে তারা ফিফার কাছে অভিযোগ করেন।

গত মাসে তিনটির মধ্যে দুটি নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম হয় আবাহনী। তবে তৃতীয় ও শেষ নিষেধাজ্ঞাটি প্রত্যাহারে কয়েক সপ্তাহ ধরে জটিলতায় পড়ে ক্লাবটি। বকেয়া অর্থের বড় একটি অংশ পরিশোধ করার পরও এক সিরীয় খেলোয়াড় দাবি করছিলেন, নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা হয়নি। এ কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া বিলম্বিত হয়।

এদিকে গত মৌসুমে আবাহনীর হয়ে খেলা অধিকাংশ ফুটবলারই এতদিন ক্লাবটির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় ছিলেন। আগামী মৌসুমেও আবাহনীর জার্সিতেই খেলতে চান তারা।

আবাহনীর নিষেধাজ্ঞা কাটার পর এখন ছয়বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের দিকেও নজর থাকবে। গতকাল ক্লাবটি তাদের ওপর থাকা নিষেধাজ্ঞাগুলো সমাধানে সাত কার্যদিবস সময় চেয়েছে। ১৪টি মামলার মধ্যে ইতোমধ্যে চারটির সমাধান করেছে ক্লাবটি।

তবে ফিফার নিষেধাজ্ঞায় থাকা ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। পারিশ্রমিক পরিশোধসংক্রান্ত দুটি মামলার কারণে ক্লাবটির ওপরও ফিফার নিষেধাজ্ঞা রয়েছে।


More News Of This Category