বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের
নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

নেপালের ভয়াবহ বন্যায় সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর আর্থিক মূল্য ১৫ বিলিয়ন নেপালি রুপির বেশি, যা প্রায় ৭ কোটি ২০
নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ও অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহের লক্ষ্যে ৫ লাখ মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে
এই মুহূর্তের খবর :
রংপুরে চার হত্যা: ২ আসামির ডিএনএ সংগ্রহ ও ডোপ টেস্ট হবে সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সৌরবিদ্যুতে বিনিয়োগ করতে চায় চীন: মীর শাহে আলম সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: স্থানীয় সরকার মন্ত্রী সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে ২ লাখ ‘আগের সরকারের দোষ দেখিয়ে বর্তমান সরকার দায়িত্ব এড়াতে পারে না’ বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম ম্যানসিটি ছেড়ে নতুন ঠিকানায় গনসালেস ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল: রিজভী এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল হানিয়ার ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় বিতর্ক নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

মালদ্বীপে ট্রফি জয়ের পর সুলিভানদের চোখ এখন বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক / ৭ Time View
Update : August 26, 2026
মালদ্বীপে ট্রফি জয়ের পর সুলিভানদের চোখ এখন বিশ্বকাপে

মালদ্বীপে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে ২০২৬ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এপ্রিলে সেই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে আরও বড় লক্ষ্যের কথা জানিয়েছেন এই দুজন।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ছিল রোনান ও ডেকলান সুলিভানের বাংলাদেশের হয়ে অভিষেকের মঞ্চ। নিজেদের প্রথম টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেন রোনান। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল সহ ফাইনালে শেষ পেনাল্টি শটে গোল করে শিরোপা এনে দেন বাংলাদেশকে। দুই ম্যাচে মাঠে নেমে নিজের ঝলক দেখিয়েছেন ডেকলানও।

গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এই দুজন কথা বলেছেন তাদের বাংলাদেশের হয়ে খেলতে আসা জার্নি, মালদ্বীপে শিরোপা জয়ের অনুভূতি, বাংলাদেশের ফুটবল নিয়ে তাদের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে।

২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ৪৮ দলের বিশ্বকাপ। ইতিমধ্যেই আলোচনায় রয়েছে ৬৪ দলের বিশ্বকাপ। ডেকলান মনে করেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়লে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের একত্র করা গেলে বাংলাদেশেরও বিশ্বকাপ বাছাইপর্ব পেরোনোর সুযোগ তৈরি হতে পারে।

বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান বলেন, ‘আমি যখন ৬৪ দলের বিশ্বকাপের কথা ভাবি, তখন মনে হয়—দেখুন, আমরা যদি এসব খেলোয়াড়কে একত্র করতে পারি, তাহলে আমাদেরও কোয়ালিফাই করার সুযোগ আছে। এটাই স্বপ্ন। এটাই চূড়ান্ত লক্ষ্য।’

ডেকলান তার বন্ধু, ফিলাডেলফিয়া ইউনিয়নের সাবেক একাডেমি সতীর্থ ও পেন স্টেটের উইঙ্গার নেহান হাসান এবং স্ট্যানফোর্ডের স্ট্রাইকার ট্রেভর ইসলামকে সম্ভাব্য ভবিষ্যৎ সংযোজন হিসেবে উল্লেখ করেন। ডেকলানের আশা, এমন আরও অনেক খেলোয়াড় সামনে পাওয়া যাবে।

রোনানের কাছেও স্বপ্নটা একই রকম বড়, ‘দেশের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেলে সেটা হবে অবিশ্বাস্য। বাংলাদেশকে নিয়ে যে ভালোবাসা ও সমর্থন দেখেছি, এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি।’

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বাংলাদেশের পঞ্চম পেনাল্টি নিতে এগিয়ে যান রোনান সুলিভান। শিরোপা জেতানোর সুযোগ পেয়ে পানেনকা শটে বল জালে জড়িয়ে দেন তিনি। মালদ্বীপের গ্যালারিতে তখন উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের সমর্থকেরা।

রোনানের যমজ ভাই ডেকলান অবশ্য সেই শটে মোটেও অবাক হননি, ‘ওকে কিছু বলতেই হয়নি। আমি জানতাম, শেষ পেনাল্টিটা নিয়ে জেতার সুযোগ পেলে ও এটাই করবে। এটাই তো ওর স্বভাব।’

বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে ডেকলান বলেন, ‘ওখানে আমরা যা করেছি, সেটা দেখে অনেকেই বুঝেছে অভিজ্ঞতাটা কত ভালো ছিল। এখন দেখছি, বিদেশে থাকা অনেক খেলোয়াড় বাংলাদেশ হয়ে খেলতে আগ্রহ দেখাচ্ছে। ইংল্যান্ডের কয়েকজন ছেলে তো ভালো ভালো একাডেমিতেও আছে। আমাদের প্রতিভা সারা পৃথিবীতেই ছড়িয়ে আছে। এখন শুধু সেটাকে কাজে লাগানোর ব্যাপার।’


More News Of This Category