বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কনস্যুলার কর্মকর্তাদের জন্য নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার
গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ডের এক
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর
এই মুহূর্তের খবর :
বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র মার্কিন পণ্যের ওপর ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ কানাডার গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার ব্রাজিল আসতে চায় ঢাকায়, খরচ দেবে কে-সেখানেই বড় প্রশ্ন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ শিক্ষা-বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ-ভুটান সহযোগিতা বাড়ানোর তাগিদ মেসির সামনে বার্সেলোনার পুরোনো দুঃস্বপ্ন ‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে শুরু জশনে জুলুস অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা ছুটির দিনেও সবজির বাজারে অস্বস্তি আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মেসির সামনে বার্সেলোনার পুরোনো দুঃস্বপ্ন

স্পোর্টস ডেস্ক / ১ Time View
Update : August 26, 2026
মেসির সামনে বার্সেলোনার পুরোনো দুঃস্বপ্ন

জীবনের কঠিন সময়ের সঙ্গে মাঠের হতাশাও যেন একসঙ্গে ঘিরে ধরেছে লিওনেল মেসিকে! গত ৮ আগস্ট বাবাকে হারানোর পর ১৩ আগস্ট আবার মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু তার প্রত্যাবর্তনের পর ইন্টার মায়ামির ভাগ্য বদলায়নি। বরং একের পর এক ম্যাচে জয়হীন থাকার কারণে এবার মেসির সামনে দাঁড়িয়ে গেছে নিজের ক্যারিয়ারেরই একটি অস্বস্তিকর রেকর্ড!

মেসি মাঠে ফেরার পর ইন্টার মায়ামি খেলেছে চারটি ম্যাচ। একটিতেও জয় পায়নি দলটি। এর মধ্যে সবশেষ টরন্টো এফসির বিপক্ষে ২-১ গোলের হার পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। এখন রোববার ভোরে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে জয় না পেলে ২০১৩ সালের সেই পুরোনো রেকর্ডের খুব কাছে চলে যাবেন মেসি।

পেশাদার ক্যারিয়ারে মেসির সবচেয়ে দীর্ঘ জয়হীন সময় এসেছিল ২০১৩ সালে বার্সেলোনায়। সেবার টানা পাঁচ ম্যাচে জয় পায়নি কাতালান ক্লাবটি। সেই পাঁচ ম্যাচের চারটিতে ড্র করেছিল বার্সা। সেল্টা ভিগোর বিপক্ষে একটি, প্যারিস সেন্ট-জার্মেইনের বিপক্ষে দুটি এবং অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছিল। অন্য ম্যাচটিতে বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে হেরেছিল তারা।

মন্ট্রিয়ালের বিপক্ষে জয় না পেলে সেই পাঁচ ম্যাচের জয়হীন ধারার রেকর্ডে স্পর্শ করবেন মেসি। আর মায়ামির বর্তমান অবস্থায় সেটি খুব একটা অসম্ভবও মনে হচ্ছে না।

তবে এই গল্পের অন্য দিকটাও আছে। দল জয় না পেলেও ব্যক্তিগতভাবে মেসি মোটেও নিষ্প্রভ নন। বরং নিজের কাজটা তিনি করে চলেছেন। সবশেষ দুই ম্যাচেই গোল পেয়েছেন তিনি। তার আগের ম্যাচে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। সব মিলিয়ে মেসির সর্বশেষ চার ম্যাচে রয়েছে দুটি গোল ও একটি অ্যাসিস্ট।

সেখানেই মায়ামির সমস্যাটা আরও স্পষ্ট হয়ে ওঠে। দলের সবচেয়ে বড় তারকা ব্যক্তিগতভাবে অবদান রাখলেও সেটিকে জয়ে রূপ দিতে পারছে না দল। টরন্টোর বিপক্ষে ২-১ ব্যবধানের হারও সেই বাস্তবতার আরেকটি উদাহরণ।

এর আগে ২০২৫ সালেও মায়ামি টানা চার ম্যাচ জয়হীন ছিল। তবে সেবারের পরিস্থিতি দ্রুত বদলে যায়। দুটি ড্র ও দুটি হারের সেই পর্বের পর টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল তারা। ফলে ইতিহাস বলছে, মায়ামির এমন দুঃসময় নতুন কিছু নয় এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতাও তাদের আছে।

তবে মেসির জন্য এবারের পরিস্থিতিটা একটু আলাদা। ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়ে মাঠে ফিরেছেন তিনি। ফেরার পর ব্যক্তিগত পারফরম্যান্সে খুব একটা ঘাটতি না থাকলেও দলীয় ফলাফল তার প্রত্যাবর্তনকে স্বস্তির করে তুলতে পারেনি।

এখন সামনে মন্ট্রিয়াল। এই ম্যাচে জয় মানে শুধু মায়ামির জন্য তিন পয়েন্ট নয়, মেসির জন্যও একটি অস্বস্তিকর রেকর্ড থেকে দূরে থাকা। আর জয় না এলে ২০১৩ সালের সেই পাঁচ ম্যাচের জয়হীন অধ্যায় আবারও তাঁর ক্যারিয়ারের পরিসংখ্যানে ফিরে আসবে।

মেসির ক্যারিয়ারে এমন মুহূর্ত খুব বেশি আসেনি। তাই মন্ট্রিয়ালের বিপক্ষে ম্যাচটি শুধু মায়ামির আরেকটি লিগ ম্যাচ নয়; মেসির জন্যও এটি হয়ে উঠেছে ব্যক্তিগত ও দলীয় হতাশা থামানোর গুরুত্বপূর্ণ সুযোগ!


More News Of This Category