শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৬ সালে কী ঘটতে চলেছে?

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৬ সালে কী ঘটতে চলেছে?

নেপালের সাম্প্রতিক ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং বিশ্বজুড়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পর ফের আলোচনায় উঠে এসেছে বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার নাম। সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদ
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা ৬০০ ছুঁইছুঁই। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটিতে শুটিংয়ে থাকা ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস
এই মুহূর্তের খবর :
‘ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো’ একাত্তরের আকাঙ্ক্ষা ধারণ করে দেশ বিনির্মাণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার দেশে চাহিদার তুলনায় বেশি সার রয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা ট্রাম্পের বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলো ক্রিকেট দলের একাংশ আবেদনের চাপে এসএসসি ফল পুনর্নিরীক্ষণ, শঙ্কায় শিক্ষার্থী-অভিভাবকরা শিরোপা মিশনে ‘ফাইভ স্টার’ শুরু বায়ার্নের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি

হতাশার মেঘ কাটলো মার্তিনেজের

স্পোর্টস ডেস্ক / ৬ Time View
Update : August 28, 2026
হতাশার মেঘ কাটলো মার্তিনেজের

বিশ্বকাপজয়ী গোলকিপার এবং অ্যাস্টন ভিলার অন্যতম সেরা ও অভিজ্ঞ তারকা হওয়া সত্ত্বেও বেশ কিছুদিন ধরেই একপ্রকার অনিশ্চয়তা ও হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। অবশেষে তার সেই অনিশ্চয়তার অবসান ঘটলো। আর্জেন্টাইন এই তারকাকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সাথে সমঝোতায় পৌঁছেছে চেলসি।

‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন গোলকিপারের জন্য চেলসিকে গুণতে হচ্ছে ৭৫ লাখ পাউন্ড। জানা গেছে, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সাথে দুই বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন মার্তিনেজ। যেখানে চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগ থাকছে।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ফুলহামের বিপক্ষে জয় পেলেও চেলসির এক নম্বর গোলকিপার রবার্ট সানচেজ মারাত্মক দুটি ভুল করে বসেন। সানচেজের এমন পারফরম্যান্সের পরই মার্তিনেজের এজেন্টের পক্ষ থেকে পশ্চিম লন্ডনের ক্লাবটির কাছে ট্রান্সফারের প্রস্তাব পাঠানো হয়।

চলতি মাসের শুরুর দিকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার বিষয়টি ভেস্তে যাওয়ার পর থেকেই মার্তিনেজ দল থেকে আলাদা একাই অনুশীলন করছিলেন। অ্যাস্টন ভিলার হয়ে ২৫৬টি ম্যাচে প্রতিনিধিত্ব করা মার্তিনেজ গত মৌসুমে ক্লাবটিকে ইউরোপা লিগ শিরোপা জেতানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনেও মূল কারিগর ছিলেন।

দলবদলের বাজারে খেলোয়াড় বিক্রিতেও ব্যস্ত চেলসি। তারা তাদের স্ট্রাইকার লিয়াম ডেল্যাপকে সাড়ে ৪ কোটি পাউন্ড এবং অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড অ্যাড-অনস (শর্তসাপেক্ষ ফি)-এর বিনিময়ে নটিংহ্যাম ফরেস্টের কাছে বিক্রি করে দিয়েছে। পাশাপাশি নিকোলাস জ্যাকসনকেও অ্যাস্টন ভিলার কাছে বিক্রি করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সমস্ত শর্ত পূরণ হলে এই চুক্তি থেকে চেলসির আয় হতে পারে সর্বমোট ৬ কোটি ৫০ লাখ পাউন্ড।


More News Of This Category