সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় প্রকাশিত সর্বশেষ
এই মুহূর্তের খবর :
রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক বাংলাদেশের শ্রমবাজারে বড় ধাক্কার আশঙ্কা যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: সার্জিও গর

এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক / ৩৩০ Time View
Update : August 28, 2025
এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড। ১৬ সদস্যের দলটির নেতৃত্বে আছেন বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এশিয়া কাপের দল ঘোষণা করে এসএলসি। এর আগে সকালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিল সংস্থাটি। সেই দলে হাসারাঙ্গার বদলি হিসেবে দুশান হেমন্তকে ডাকা হয়েছিল। তিনি ছাড়াও ৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সিরিজটির দলে থাকা ভিশেন হালামবাগেও এশিয়া কাপের দলে নেই।

হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে থাকা হাসারাঙ্গাকে ফিরিয়ে জুলাইয়ের বাংলাদেশ সিরিজ থেকে এশিয়া কাপের দলে মোট চারটি পরিবর্তন আনল শ্রীলঙ্কা। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। দলে ফিরেছেন দুই ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা এবং ফাস্ট বোলার দুশমন্থ চামিরা।

২০২২ এশিয়া কাপের চ্যাম্পিয়নরা আগামী ১৩ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। শ্রীলঙ্কার পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুবাইয়ে। আর আফগানিস্তানের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে লংকানরা।

এশিয়া কাপের শ্রীলঙ্কা দল:
চারিথ আসালঙ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুসারা ও মাতিশা পাথিরানা।


More News Of This Category