সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় প্রকাশিত সর্বশেষ
এই মুহূর্তের খবর :
রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক বাংলাদেশের শ্রমবাজারে বড় ধাক্কার আশঙ্কা যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: সার্জিও গর

‘বাবর-রিজওয়ান টি-টোয়েন্টি খেলার অযোগ্য’

স্পোর্টস ডেস্ক / ১২৭ Time View
Update : August 28, 2025
‘বাবর-রিজওয়ান টি-টোয়েন্টি খেলার অযোগ্য’

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান শীর্ষ মানের ক্রিকেটার হলেও বর্তমান সময়ের টি–টোয়েন্টি ফরম্যাটের জন্য আর উপযুক্ত নন বলে মন্তব্য করেছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক ডিরেক্টর ও প্রধান কোচ মিকি আর্থার।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আর্থার বলেন, ‘বাবর ও রিজওয়ান দারুণ খেলোয়াড়, কিন্তু খেলাটির ধরন এখন বদলে গেছে। টি-টোয়েন্টি এখন অনেক বেশি আগ্রাসী ও দ্রুতগতির। তারা আর এই ফরম্যাটের জন্য মানানসই নন।’

মিকি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলেও বর্তমান সময়ের টি–টোয়েন্টিতে প্রয়োজন আক্রমণাত্মক ও ঝুঁকিপূর্ণ ব্যাটিং, যেখানে বাবর ও রিজওয়ান পিছিয়ে পড়ছেন। কিছু দিন আগেই এশিয়া কাপের দল ঘোষণার সময় বাবর-রিজওয়ানের বাদ পড়া প্রসঙ্গে একই ধরনের মন্তব্য করেছিলেন বর্তমান হেড কোচ মাইক হেসন।

আর্থার পাকিস্তানের বর্তমান কোচ মাইক হেসনেরও ভূয়সী প্রশংসা করেন। দক্ষিণ আফ্রিকান এই কোচ বলেন, ‘তিনি পরিস্কার পরিকল্পনা ও দূরদৃষ্টিসম্পন্ন কৌশল নিয়ে এগোচ্ছেন। হেসনের সঙ্গে সালমান আলি আগাও জাতীয় দলে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন।’

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়া কাপ টি-টোয়েন্টির জন্য জাতীয় দল ঘোষণা করেছে। যেখানে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে ক্রিকেটপ্রেমী ও বিশেষজ্ঞদের মধ্যে ভবিষ্যতের টি-টোয়েন্টি দলে গঠন নিয়ে তুমুল আলোচনা চলছে।


More News Of This Category