সূর্যের মৃত্যু ও কৃত্রিম সূর্যের জন্ম: বাবা ভাঙ্গার সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী হল সূর্যের মৃত্যু। তাঁর দাবি, একদিন সূর্য ধীরে ধীরে শীতল হয়ে যাবে। তখন মানবসভ্যতা বাঁচার জন্য কৃত্রিম সূর্য তৈরি করবে। কিন্তু সেই কৃত্রিম সূর্য একসময় সংঘর্ষে লিপ্ত হবে এবং সমগ্র পৃথিবী ডুবে যাবে অন্ধকারে। আরও বিস্ময়ের বিষয়, এই সময় মানবজাতি নাকি এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করবে।
বুলগেরিয়ার এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা (Baba Vanga) আজও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। 1911 সালে তাঁর জন্ম হয়েছিল। অল্প বয়সেই তিনি দৃষ্টিশক্তি হারান, কিন্তু আশ্চর্যজনক ভবিষ্যদ্বাণীর কারণে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান। গবেষকরা দাবি করেছেন, তাঁর বহু ভবিষ্যদ্বাণী সময়ের সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে গেছে—যেমন 9/11 হামলা, ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড, বারাক ওবামার মার্কিন প্রেসিডেন্ট হওয়া, এমনকি করোনা মহামারীও।
বাবা ভাঙ্গার মতে, 2025 সাল থেকেই মানব জাতির সামনে বড় বিপদ দেখা দিতে শুরু করবে। ইউরোপে সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি, ভয়ঙ্কর ভূমিকম্প, দাবানল ও বন্যা এই সময় পৃথিবীকে নাড়িয়ে দেবে। সম্প্রতি মায়ানমারের ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু কিংবা চলমান যুদ্ধাবস্থা—সবই তাঁর ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যাচ্ছে।
বাবা ভাঙ্গার সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী হল সূর্যের মৃত্যু। তাঁর দাবি, একদিন সূর্য ধীরে ধীরে শীতল হয়ে যাবে। তখন মানবসভ্যতা বাঁচার জন্য কৃত্রিম সূর্য তৈরি করবে। কিন্তু সেই কৃত্রিম সূর্য একসময় সংঘর্ষে লিপ্ত হবে এবং সমগ্র পৃথিবী ডুবে যাবে অন্ধকারে। আরও বিস্ময়ের বিষয়, এই সময় মানবজাতি নাকি এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করবে।
ধাপে ধাপে পৃথিবীর ভবিষ্যৎ (বাবা ভাঙ্গার মতে)
2018: মানুষ শুক্র গ্রহে অভিযান শুরু করবে, ক্ষুধামুক্তির সম্ভাবনা তৈরি হবে।
2033: বরফ গলতে শুরু করবে, সমুদ্রপৃষ্ঠ অস্বাভাবিক হারে বাড়বে।
2043: ইউরোপ ইসলামিক দেশগুলির প্রভাবে চলে যাবে।
2046: কৃত্রিম অঙ্গ তৈরি শিল্পক্ষেত্রে ব্যাপক হারে সম্ভব হবে।
2066: আমেরিকা পরিবেশ ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করবে।
2076: জাতিভেদ উঠে যাবে সমাজ থেকে।
2088: এক ভয়ংকর ভাইরাস মানুষকে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দেবে।
2100: কৃত্রিম সূর্যের জন্ম হবে পৃথিবীর অন্ধকার দূর করতে।
2111: রোবটরা মানবসভ্যতার বড় অংশ দখল করে নেবে।
2291: সূর্যের তাপ কমতে থাকবে, মানুষ তাকে পুনরায় জ্বালানোর চেষ্টা করবে।
2480: দুটি কৃত্রিম সূর্যের সংঘর্ষে পৃথিবী অন্ধকারে তলিয়ে যাবে।
5079: মানব সভ্যতার সমাপ্তি হবে, পৃথিবী শেষ হয়ে যাবে।
বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণীগুলি সত্যি কি না তা সময়ই বলে দেবে, তবে এক শতাব্দী পরেও তাঁর ভবিষ্যদ্বাণী মানবমনে গভীর রহস্য ও আতঙ্ক তৈরি করছে।