রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সন্তান বা নিকটাত্মীয়কে সম্পত্তি দান করার পরও দাতা যাতে জীবনের শেষ দিন পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারেন, সেই সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে
এই মুহূর্তের খবর :
হামে চারজনের মৃত্যু, নতুন রোগী দেড় হাজারের বেশি সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান বাংলাদেশ জে-১০সি কিনলে ভারত-আমেরিকার মাথাব্যথার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস কর্মসূচি ডাকবে জামায়াত, ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন শেষ মুহূর্তে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন মেসির চার গোলের ঝড়ে জয়খরা কাটাল মায়ামি

মালয়েশিয়ার কাছে হার দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক / ৬৮৪ Time View
Update : August 29, 2025
মালয়েশিয়ার কাছে হার দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু বাংলাদেশের

শুরুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। মুহূর্তে উঁকি দিয়েছিল স্বপ্নও। তবে শেষ পর্যন্ত শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৪–১ গোলের ব্যবধানে হার দিয়ে পুরুষদের হকি এশিয়া কাপে যাত্রা শুরু করতে হলো বাংলাদেশকে।

ভারতের বিহারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে শেষ মুহূর্তে পাকিস্তানের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। প্রায় তিন সপ্তাহের প্রস্তুতি শেষে মাঠে নেমে তুলনামূলক ভালো লড়াইও করেছে দলটি। কারণ, ২০২২ এশিয়া কাপে এই মালয়েশিয়ার বিপক্ষে ৮–১ গোলে হেরেছিল তারা।

ম্যাচের শুরুতে আশার আলো জ্বালান পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। প্রথম কোয়ার্টারে প্রতিপক্ষকে গোলশূন্য রাখার পর দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফেরে মালয়েশিয়া। ২৫ মিনিটে আশরান হামসানি ওপেন প্লে থেকে গোল করেন। ৩৬ মিনিটে আকিমুল্লাহ আনুয়ার গোল করে দলকে এগিয়ে দেন।

ফিটনেসের ঘাটতির কারণে বাংলাদেশ পিছিয়ে পড়লেও তৃতীয় কোয়ার্টারে আর গোল খায়নি। তবে শেষ কোয়ার্টারে মালয়েশিয়ার গতি আর আক্রমণ সামলানো কঠিন হয়ে পড়ে। ৪৮ মিনিটে মুহাজির আবু রউফ ও ৫৪ মিনিটে সাইয়েদ চোলানের গোলে জয় নিশ্চিত করে মালয়েশিয়া। বাংলাদেশ শেষ পর্যন্ত ৪–১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।

আগামীকাল শনিবার (৩০ আগস্ট) চায়নিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।


More News Of This Category