বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কর্মকান্ড নিষিদ্ধ ছাত্র লীগের ঝটিকা মিছিলের ডোনার কে এই মোহম্মদ আলম

আসাদুজ্জামান বাবুল : পতিত স্বৈরাচারের দোসর সড়ক ও জনপদ বিভাগ খেকো রানা বিল্ডার্সের মালিক মোহম্মদ আলম এখন রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের ঝটিকা মিছিলের ডোনার,
এই মুহূর্তের খবর :
জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম বিজয়ের মাসে ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ক্লাব ফরিদপুরের উদ্যোগে র‌্যালী ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ইসলামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে পৌর আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে আলোচনা

লতিফ-কার্জন-পান্নাসহ ১৬ জন কারাগারে

অনলাইন ডেস্ক / ২০২ Time View
Update : August 29, 2025
লতিফ-কার্জন-পান্নাসহ ১৬ জন কারাগারে

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

এরআগে, শুক্রবার সকালে গ্রেপ্তার ১৬ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন– আব্দুল লতিফ সিদ্দিকী (৭৫), মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), শেখ হাফিজুর রহমান কার্জন (৫৫), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় ডিবি কার্যালয়ে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

বেলা ১১টার দিকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে কয়েকজন অনুষ্ঠানস্থলে আসেন। তারা অনুষ্ঠানে আগতদের আওয়ামী লীগের নেতাকর্মী দাবি করে আটকে রাখেন। এসময় তাদের হামলায় কয়েকজন আহত ও জখম হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লতিফ সিদ্দিকীসহ বাকিদের হেফাজতে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category