মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম বিজয়ের মাসে ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ক্লাব ফরিদপুরের উদ্যোগে র‌্যালী ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বার্সার সাত ফুটবলার নিয়ে স্পেন দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক / ৩৮৮ Time View
Update : August 30, 2025
বার্সার সাত ফুটবলার নিয়ে স্পেন দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে আবারও শক্তিশালী দল গড়ল স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তে ঘোষিত ২৬ জনের দলে সবচেয়ে বেশি আধিপত্য বার্সেলোনার। কাতালান ক্লাব থেকে একসঙ্গে জায়গা পেয়েছেন সাতজন ফুটবলার, যা এবারের স্কোয়াডে আলাদা মাত্রা যোগ করেছে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন মাত্র ২ জন।

৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান। এরপর ৭ সেপ্টেম্বর প্রতিপক্ষ তুরস্ক। দুই ম্যাচের জন্য ঘোষিত দলে বার্সেলোনার সাতজন হলেন—লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি, ফেরান তোরেস, পাও কুবার্সি, দানি ওলমো ও ফারমিন লোপেজ।

তালিকা থেকে বাদ পড়েছেন সদ্য বার্সেলোনায় যোগ দেয়া গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এস্পানিয়লের হয়ে লা লিগার গত মৌসুমে প্রতিটি ম্যাচ খেলেছিলেন তিনি, ঠেকিয়েছিলেন ১৪৬টি শট যা মৌসুমের সর্বোচ্চ। কিন্তু ২৫ মিলিয়ন ইউরোয় বার্সায় নাম লেখানোর পরও এবার জাতীয় দলে জায়গা হয়নি তার। নির্বাচকদের এই সিদ্ধান্তকেই বড় চমক ধরা হচ্ছে।

অন্যদিকে দীর্ঘ বিরতির পর স্কোয়াডে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল ও ম্যানচেস্টার সিটির রদ্রি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গত অক্টোবরে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন কারভাহাল। রদ্রিও ভুগেছেন একই ধরনের চোটে, যদিও ক্লাব বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরেন দুইজনই।

বিশ্বকাপ বাছাইপর্বে স্পেন আছে ইউরোপ অঞ্চলের ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ বুলগেরিয়া, তুরস্ক ও জর্জিয়া।

স্পেন স্কোয়াড-
গোলরক্ষক : উনাই সিমন, ডেভিড রায়া ও আলেক্স রেমিরো।
ডিফেন্ডার : দানি কারভাহাল, ডিন হুইসেন, পেদ্রো পোরো, দানি ভিভিয়ান, পাও কুবার্সি, রবিন লে নরম্যান্ড, আলেহান্দ্রো গ্রিমালদো ও মার্ক কুকুরেয়া।
মিডফিল্ডার : মার্টিন জুবিমেন্ডি, রদ্রি, গাভি, ফারমিন লোপেজ, পেদ্রি, দানি ওলমো, মিকেল মেরিনো ও ফ্যাবিয়ান রুইজ।
ফরোয়ার্ড : লামিন ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা ও জেসুস রদ্রিগেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category