ডেস্ক রিপোর্ট : সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ পাবনা, এর অর্থনীতি বিভাগের ১ম ফ্যামিলি গেটটুগেদার’২০২৬ অনুষ্ঠিত হলো ঢাকার বিয়ন্ড বাফেট এ। এটি ছিলো মূলত অর্থনীতি বিভাগের প্রাণের বন্ধন। ১৬ জানুয়ারি’২০২৬ প্রোগ্রামে বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের ছাড়াও অত্রবিভাগের সম্মানিত স্যারদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মোস্তাফিজুর রহমান, মোঃ আবদুস সামাদ, মোঃ আব্দুল মান্নান, মোললা মাহমুদ হাসান, মাসুদ করিম প্রমূখ।
পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতেই অত্র বিভাগের প্রাক্তন ছাত্র মোঃ মনিরুজ্জামান মনির, হেলাল হাফিজ এবং পান্নাসহ যারাই আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে ওপারে চলে গেছেন তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। জুম্মার নামাজ শেষ করে এসে দোয়া ও মোনাজাত পরিচঅলনা করেন অত্র বিভাগের সম্মানিত স্যার জনাব আব্দুস সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ১৯৯৭-৯৮ সেশনের প্রাক্তন ছাত্র কে.এম. তাইবুর রহমান সুজা এবং ১৯৯৪-৯৫ সেশনের প্রাক্তন ছাত্রী পারভীন আশরাফী লিজা। অনুষ্ঠানের ব্যাকগ্রাউড সম্পর্কে চমৎকার বক্তব্য রাখেন ১৯৯৫-৯৬ সেশনের প্রাক্তন ছাত্র আতাউর রহমান পলাশ।
এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের ২য় পুনর্মিলনী এবং অর্থনীতি বিভাগের ৭০ বছর পূর্তি উৎসব সম্পর্কে বক্তব্য তুলে ধরেন ১৯৯৪-৯৫ সেশনের প্রাক্তন ছাত্র #কে এম মতিয়ার রহমান হেলাল এবং মিঃ সুমন । প্রথমার্ধের প্রোগ্রাম এবং জুম্মার নামাজ শেষে সকলে বুফে খাবার গ্রহণ করেন যেখানে ৮০ (আশি) এর উর্ধ্বে খাবারের আইটেম ছিলো।
খাবার গ্রহণ শেষে সাড়ে তিনটার পরে দ্বিতীয়ার্ধের প্রোগ্রাম শুরু হয়। এখানে সম্মানিত স্যারদের কে শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। অতঃপর সম্মানিত স্যারদের স্মৃতিচারণমূলক কথার মাধ্যমে শেষ করা হয়।আর এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাঞ্জল উপস্থাপনায় ছিলেন ১৯৯৫-৯৬ সেশনের প্রাক্তন ছাত্র মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান শেষে সকলেই একই শপথে বলিয়ান যে পরস্পর পরস্পরের মধ্যে থাকবে ভ্রাতৃত্বের বন্ধন। কোন বিভেদ নয় সকলের একত্রিত শক্তিই হবে আগামী দিনের পথ চলা।