সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

৩৩শ কোটিতে বিক্রি হবে হামজা চৌধুরীর ক্লাব

স্পোর্টস ডেস্ক / ৩১ Time View
Update : August 14, 2026
৩৩শ কোটিতে বিক্রি হবে হামজা চৌধুরীর ক্লাব

ইংলিশ ফুটবলে আবারও মালিকানা বদলের পথে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ক্লাবটির মালিক থাই প্রতিষ্ঠান কিং পাওয়ার ২০০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৩শ কোটি টাকার বেশি) দামে লেস্টারকে বিক্রি করতে চাইছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

একসময় ইংলিশ ফুটবলের রূপকথার নায়ক হয়ে ওঠা লেস্টার এখন খেলছে তৃতীয় স্তরের লিগ ওয়ানে। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে ২৪ দলের মধ্যে ২৩তম হয়ে অবনমন নিশ্চিত হয় তাদের। আর্থিক অনিয়মের কারণে মৌসুমে ছয় পয়েন্ট জরিমানাও গুনতে হয়েছে ক্লাবটিকে।

২০১০ সালে কিং পাওয়ারের প্রতিষ্ঠাতা ভিচাই শ্রীবদ্ধনপ্রভা লেস্টারের মালিকানা নেন। এর আগে ক্লাবটি ছিল মিলান মান্দারিচের মালিকানায়। কিং পাওয়ারের সঙ্গে জার্সি স্পনসরশিপ চুক্তির পরই ক্লাবটি কিনে নেয় প্রতিষ্ঠানটি।

কিং পাওয়ারের অধীনে লেস্টার দ্রুতই ইংলিশ ফুটবলের আলোচনায় উঠে আসে। ২০১৪ সালে প্রিমিয়ার লিগে ফেরার পর মাত্র দুই বছরেই অসম্ভবকে সম্ভব করে তারা।

২০১৫-১৬ মৌসুমে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো পরাশক্তিদের পেছনে ফেলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লেস্টার। ২০২১ সালে এফএ কাপও জেতে ক্লাবটি- যা তাদের ইতিহাসে প্রথম।

তবে সেই সাফল্যের পর সাম্প্রতিক বছরগুলোতে লেস্টারের আর্থিক ও মাঠের পরিস্থিতি ক্রমে খারাপের দিকে গেছে। গত দুই মৌসুমে পরপর দুইবার অবনমন হয়েছে তাদের। ২০১৮ সালে ক্লাবের কিংবদন্তি মালিক ভিচাইও এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।

এখন লেস্টারকে নতুন মালিকের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিং পাওয়ার। সম্ভাব্য বিক্রয়মূল্য ২০০ মিলিয়ন পাউন্ড বা ৩৩শ কোটি টাকার বেশি হতে পারে। এ বিষয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।


More News Of This Category