শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

গোল করে ক্ষমা প্রার্থনা, সৃষ্টিকর্তাকে স্মরণ আবদেলকরিমের

স্পোর্টস ডেস্ক / ৫৭ Time View
Update : August 20, 2026
গোল করে ক্ষমা প্রার্থনা, সৃষ্টিকর্তাকে স্মরণ আবদেলকরিমের

গোলের পর ফুটবলারদের প্রথম কাজ অর্জনের উল্লাস। কখনো সেটা মাত্রা ছাড়িয়ে যায়, যার জন্য লাল-হলুদ কার্ড দেখার ঘটনা ঘটেছে অহরহ। তবে হামজা আবদেলকরিম ছিলেন একদমই ভিন্ন আমেজে। সাবেক ক্লাব আল আহলির বিপক্ষে গোলের পর বরং হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন তিনি। একই সঙ্গে ন্যু ক্যাম্পে বার্সেলোনা ক্যারিয়ারে প্রথম গোলের পর সেজদা করে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন ‘মিশরীয় হালান্ড’ খ্যাত ১৮ বছর বয়সী এই তরুণ।

ক্যাম্প ন্যুতে বুধবার রাতে প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। আবদেলকমির ও রাফিনিয়ার গোলে আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্পার ট্রফি জিতেছে হান্সি ফ্লিকের দল।

ঘরের মাঠ, হাতের তালুর মতো চেনা-জানা। তাতে শুরু থেকেই আল আহলিকে চেপে ধরে বার্সেলোনা। ৩০তম মিনিটে কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যায় স্বাগতিকরা। দলকে প্রথম গোলের আনন্দ এনে দেন আবদেলকরিম। বাঁ দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ঠান্ডা মাথার শটে দলকে এগিয়ে নেন মিশরের তরুণ এই স্ট্রাইকার। এরপরই হাত জোর করে ক্ষমা চান দর্শক ও সাবেক ক্লাবের উদ্দেশ্যে। গত জানুয়ারিতে স্বদেশের এই ক্লাব থেকেই ধারে বার্সেলোনায় আসেন আব্দেলকারিম।

আবদেল করিমের গোরের পর প্রথমার্ধের একদম অন্তিম মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ডি-বক্সে ফাউলের শিকার হওয়া এই ব্রাজিলিয়ান উইঙ্গার পেনাল্টি থেকে গোলটি আদায় করে নেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমায় আল আহলি। মিশরের উইঙ্গার জিজো ডি-বক্সে আকস্মিক গোল করে তাক লাগিয়ে দেন। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফেরা হয়নি তাদের।

আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা।


More News Of This Category