বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
বারহাট্টায় ফেইসবুকে ভিডিও দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ সাধারণ মানুষ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, অংশ নিলেন দুই শতাধিক নেতাকর্মী রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি ২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর

সৌদি প্রো লিগে অভিষেকেই ফেলিক্সের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক / ৬৫৬ Time View
Update : August 30, 2025
সৌদি প্রো লিগে অভিষেকেই ফেলিক্সের হ্যাটট্রিক

সৌদি প্রো লিগে অভিষেকটা রূপকথার মতো করে লিখে রাখলেন জোয়াও ফেলিক্স। আল নাসরের হয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোও।

শুক্রবার (২৯ আগস্ট) মৌসুমের প্রথম ম্যাচে আল তাউনের বিপক্ষে ৫–০ গোলের জয়ে শক্তিশালী বার্তাই দিয়েছে জর্জ জেসুসের দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আল নাসর। সপ্তম মিনিটেই বাঁ প্রান্ত থেকে গ্যাব্রিয়েলের পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন ফেলিক্স। প্রথমার্ধে রোনালদো, কোম্যান ও মানে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় দলটি।

বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এটি তার ক্যারিয়ারের ৯৪০তম গোল। এক মিনিট পর দুর্দান্ত হেডে ব্যবধান ৩–০ করেন ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যান।

এরপর শুরু হয় ফেলিক্সের শো। ৬৭তম মিনিটে মানের পাস থেকে দূরপাল্লার শটে গোল করার পর ৮৬তম মিনিটে রোনালদোর শট ডিফেন্ডার ও ক্রসবার ছুঁয়ে ফিরে আসলে ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়ে পূর্ণ করেন অভিষেকের হ্যাটট্রিক।

চেলসি থেকে আল নাসরে যোগ দেওয়ার পর সুপার কাপে দুটি ম্যাচ খেললেও লিগে এটি ছিল ফেলিক্সের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই হ্যাটট্রিক করে অভিষেকটাকে স্মরণীয় করে রাখলেন ২৫ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category