বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক / ২৯ Time View
Update : August 23, 2026
মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

লিওনেল মেসি লক্ষ্যভেদ করলেও পরাজয় এড়াতে পারল না ইন্টার মায়ামি। রোববার মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের ঘরের মাঠে টরন্টোর কাছে ২-১ গোলে হেরেছে তারা।

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন রইল দলটি। ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি।

৫৯তম মিনিটে জশ সার্জেন্ট এবং ৬২তম মিনিটে ডেরিক ইতিয়েন জুনিয়রের গোলে ২-০ ব্যবধানের লিড নেয় টরন্টো। ম্যাচের ৮২তম মিনিটে আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দে পলের দুর্দান্ত এক থ্রু পাস থেকে গোল করে ব্যবধান কমান মেসি।

তবে শেষ মুহূর্তে মায়ামি মরিয়া আক্রমণ চালালেও সমতায় ফিরতে পারেনি। এদিকে চলতি এমএলএসে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৪-তে। ১৬ গোল নিয়ে তালিকার শীর্ষে থাকা ডালাসের পেতার মুসার পরেই রয়েছেন তিনি।

কিন্তু মেসির গোলে রক্ষা পাচ্ছে না মায়ামি। এমএলএস ও লিগস কাপ মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে মায়ামির এটি চতুর্থ পরাজয় (বাকি এক ম্যাচ ড্র)। তারা ইতিমধ্যে লিগস কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

পয়েন্ট তালিকায় ইস্টার্ন কনফারেন্সে মায়ামি এখনও দ্বিতীয় স্থানে রয়েছে। তবে এক ম্যাচ কম খেলা শীর্ষ দল ন্যাশভিলের চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে নিউইয়র্ক রেড বুলসের সাথে ১-১ গোলে ড্র করে রবার্ট নেভানডভস্কির শিকাগো ফায়ার মায়ামির থেকে মাত্র ৩ পয়েন্ট দূরত্বে অবস্থান করছে।


More News Of This Category