বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কর্মকান্ড নিষিদ্ধ ছাত্র লীগের ঝটিকা মিছিলের ডোনার কে এই মোহম্মদ আলম

আসাদুজ্জামান বাবুল : পতিত স্বৈরাচারের দোসর সড়ক ও জনপদ বিভাগ খেকো রানা বিল্ডার্সের মালিক মোহম্মদ আলম এখন রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের ঝটিকা মিছিলের ডোনার,
এই মুহূর্তের খবর :
জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম বিজয়ের মাসে ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ক্লাব ফরিদপুরের উদ্যোগে র‌্যালী ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ইসলামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে পৌর আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে আলোচনা

পরিণীতি চোপড়া কি মা হতে চলেছেন?

বিনোদন ডেস্ক / ৫৯ Time View
Update : August 28, 2025
পরিণীতি চোপড়া কি মা হতে চলেছেন?

বলিউড তারকা পরিণীতি চোপড়া কি মা হতে চলেছেন? বলিউডে কয়েকদিন ধরেই এই প্রশ্ন উঠে আসছে। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে স্বামী তথা রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী পরিণীতি। হাস্যরসের আবহে ঘটে গেল এমন এক মুহূর্ত, যা ঘিরে জল্পনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। কারণ, রাঘবের মুখে বেরিয়ে এসেছে এক রহস্যজনক ‘গুড নিউজ’-এর ইঙ্গিত, আর তাতেই শোরগোল বলিউড অন্দরে। আর জল্পনার নেই, এবার সত্যিই এল সুখবর। সন্তান আসার খবর সমাজমাধ্যমে দিলেন পরিণীতি চোপড়া।

সোমবার সমাজমাধ্যমে একটি কেকের ছবি ভাগ করেন পরিণীতি। সেই কেকের উপর লেখা, ‘১+১=৩’। সঙ্গে রাঘবের সঙ্গে পথ চলার একটি ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই পোস্ট করে পরিণীতি লেখেন, “আমার ছোট্ট পৃথিবী খুব তাড়াতাড়ি আসছে। আপনাদের আশীর্বাদ কাম্য।’

পরিণীতির এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলি তারকা থেকে অনুরাগীরা। এবার রাঘবের কথার মানে দুয়ে দুয়ে চার করেছেন নেটিজেনরা। কী এমন বলেছিলেন রাঘব চাড্ডা? কপিল শর্মা হাসতে হাসতে জিজ্ঞেস করেন—“বিয়ের পর আপনাদের বাড়িতেও কি নাতি বা নাতনির জন্য চাপ এসেছে?” রাঘব সঙ্গে সঙ্গে বলে বসেন— “দেব আপনাকে, দেব… খুব জলদি সুখবর দেব!” এমন মন্তব্যে হকচকিয়ে যান পরিণীতি। চোখ কপালে তুলে বিস্ময়ে তাকিয়ে থাকেন রাঘবের দিকে। রাঘব পরে আবার বলেন— “দেব… মানে, এক সময় দেবই।”

এই কথাতেই গুঞ্জনের শুরু হয়েছিল তবে কি পরিণীতি সন্তানসম্ভবা? আর এবার এর উত্তর এল। যদিও পরিণীতির গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন আগে থেকেই চলছিল। বিয়ের পর বেশ কয়েকবার তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে, যার ফলে শুরু হয়েছিল ‘বেবি বাম্প’ জল্পনা। তবে প্রতিবারই পরিণীতি সাফ জানিয়েছিলেন, “আমি এখনই মা হচ্ছি না। এই ধরনের অনুমান করা খুবই অসংবেদনশীল।”

২০২৩ সালে জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। উদয়পুরের লি লা প্যালেস-এ এক ঘনিষ্ঠ আয়োজনে চার হাত এক করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডা। বলিউড ও রাজনৈতিক জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন সেই বিয়েতে, যার কিছু ঝলক আজও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পেশাগত দিক থেকে পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল ‘আমর সিং চমকিলা’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে। বিয়ের পর থেকেই মুম্বই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তাঁর সুখের সংসার। এবার দুই থেকে তিন হওয়ার খবর নিজেরাই ভাগ করে নিলেন তারকা দম্পতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category