মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম বিজয়ের মাসে ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ক্লাব ফরিদপুরের উদ্যোগে র‌্যালী ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিপর্যস্ত বাজার

অনলাইন ডেস্ক / ৪২৭ Time View
Update : August 29, 2025
সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিপর্যস্ত বাজার

সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে প্রতিশ্রুতির ফুলঝুরি যেন পুরোনো খবর হয়ে গেছে। বাস্তবতায় বাজারে গিয়ে সাধারণ মানুষের চোখে মুখে শুধুই হতাশা। প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে বাড়তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর ক্রেতারা চিড়েচ্যাপ্টা হচ্ছেন দামের চাপে।

প্রতিদিনই বাজার করতে গিয়ে খেটে-খাওয়া মানুষ পড়ছেন বিপাকে। গরু ও মুরগির মাংসের দাম সহসাই কমার কোনো ইঙ্গিত নেই, আবার মাছের বাজারেও যেন লেগেছে আগুন। এদিকে গরু ও খাসির দাম স্থির থাকলেও তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার অনেক বাইরে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের পকেটে চাপ বাড়ছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজারে বেগুনের কেজি প্রকারভেদে ৮০ থেকে ১৪০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ থেকে ১২০ টাকা, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুর মুখী ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ঝিঙের কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রকারভেদে ১৬০ থেকে ২৪০ টাকা এবং পেঁপে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে করলার কেজি ১০০ থেকে ১৪০ টাকা।

প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। টমেটোর কেজি ১৮০ থেকে ২০০ টাকা, ইন্ডিয়ান গাজর ১২০ থেকে ১৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা এবং হাইব্রিড শসা ৮০ টাকা।

লেবুর হালি ১৫ থেকে ৩০ টাকা, ধনে পাতার কেজি ৪০০ টাকা, কাঁচা কলার হালি ৫০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা পিস, ক্যাপসিকাম ৪০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, মুলা ৬০ থেকে ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৫০ টাকা।

বাজারে লাল শাকের আঁটি ২৫ টাকা, লাউ শাক ৪০ থেকে ৫০ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাকের আঁটি ২৫ টাকা। এ সব বাজারে আলুর কেজি ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা।

দেশি আদার কেজি ২২০ থেকে ২৪০ টাকা, চায়না আদা ২৬০ টাকা, রসুন দেশি ১০০ টাকা এবং ইন্ডিয়ান রসুন ১৪০ টাকা, দেশি মসুর ডাল ১৬০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, ছোলা ১১০ টাকা ও খেসারির ডাল ১৩০ টাকা।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী মাসুদ রানা। সবজির দাম বিষয়ে তিনি বলেন, বর্তমানে সবজির যে দাম এতে করে আধা কেজি বা আড়াই’শ গ্রাম করে সবজি কিনতে হচ্ছে। আমাদের মত সাধারণ ক্রেতারা কীভাবে সবজি কিনে খাবে? তারপরেও যেহেতু সবজি ছাড়া উপায় নেই সে কারণে বাধ্য হয়ে কোনো সবজি আড়াই’শ গ্রাম, কোনোটা আধা কেজি এভাবে কিনতে হচ্ছে আমাদের মত ক্রেতাদের।

বিক্রেতারা দাবি করছেন, পাইকারি বাজারে দামের ঊর্ধ্বগতি ও সরবরাহ সংকট এর জন্য দায়ী। আর ক্রেতাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে কোনো তদারকি নেই, সিন্ডিকেট ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা সানাউল হক বলেন, বাজারে সবজির দাম বাড়তিই যাচ্ছে। দাম বাড়তি থাকায় আমাদের ব্যবসায় ধস নেমেছে। ক্রেতারা এখন আর বেশি সবজি কিনছে না।আগে যেখানে এক আইটেম সবজি ১৫-২০ কেজি করে আনতাম, এখন সেসব সবজিই ৪-৫ কেজি করে এনেও বিক্রি করতে পারছি না। সবজির দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের মতো আমরাও ক্ষতির সম্মুখীন হচ্ছি।

সোনালি কক মুরগির কেজি ৩৩০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ৩১০ টাকা। লাল লেয়ার মুরগি ৩১০ টাকা, সাদা লেয়ার ৩০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ থেকে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে এক ডজন লাল ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম ২১০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১১০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে গরুর মাংসের কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংসের কেজি এক হাজার ২০০ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত এক মাসে মুরগি ও মাছের দামে ২০–৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে, অথচ গরু-খাসির দাম স্থির থাকলেও সেটি সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। বাজারে বিক্রেতারা যেখানে পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধিকে দায়ী করছেন, সেখানে ক্রেতারা বলছেন—যতদিন পর্যন্ত কার্যকর বাজার তদারকি না হবে, ততদিন সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে।

বাজারে গিয়ে ভোক্তাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবকিছুর দাম বাড়ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না। শুধু কাগজে-কলমে সিন্ডিকেট ভাঙার ঘোষণা দিয়ে কি মানুষকে বাজার থেকে স্বস্তি দেওয়া যায়?’

গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০০ থেকে ৩০০ টাকা বেড়েছে ইলিশ মাছের দাম। আকারভেদে ইলিশের কেজি ৭৫০ টাকা থেকে দুই হাজার ৪০০ টাকা।

বাজারে অন্যান্য মাছের দাম বেড়েছে। চাষের শিংয়ের কেজি আকারভেদে ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি শিং এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি মাগুর মাছের কেজি ৮০০ থেকে এক হাজার টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙাশ ২০০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৮০০ থেকে এক হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা।

বড় কাতলের কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৩০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা এক হাজার ৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচ মিশালি ২২০ টাকা।

গৃহিণী রোকেয়া বেগম নামক এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘক্ষণ বাজারে ঘুরছি, কিন্তু পছন্দের মাছ কিনতে পারছি না। যে মাছ পছন্দ হয়, সেটির দাম বেশি, আবার যেগুলোর দাম কম, সেটগুলোর মান ভালো না।

মাছ বিক্রেতা জামাল মিয়া বলেন, “বর্ষার কারণে নদীতে মাছ কম ধরা পড়ছে, খামারিদের খরচও বেড়েছে। এজন্যই দাম বাড়ছে। আমাদেরও কিছু করার নেই।”

মুরগির বাজারের দোকানি হানিফ মিয়া বলেন, “খাদ্য ও ভাড়ার খরচ বেড়েছে, তাই ফার্মের মুরগির দাম কমার সম্ভাবনা নেই।”

বনশ্রী কাঁচাবাজারের কসাই শহীদুল ইসলাম বলেন, “গরু-ছাগলের সরবরাহ ঠিক আছে, তাই দামও স্থির রয়েছে। তবে গরুর মাংসের বর্তমান দাম অনেক ক্রেতার জন্যই বেশি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category