বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
'ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত না হয়', রোডম্যাপের আহ্বান আইনমন্ত্রীর

‘ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত না হয়’, রোডম্যাপের আহ্বান আইনমন্ত্রীর

ফ্যাসিবাদ যাতে দেশে আবারও পুনর্বাসিত হতে না পারে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সে জন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো.
বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কনস্যুলার কর্মকর্তাদের জন্য নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার
গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ডের এক
এই মুহূর্তের খবর :
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত ৯৯, নিখোঁজ শত শত ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের বিরুদ্ধে মামলা ‘সব ধরনের সারের পর্যাপ্ত মজুত সরকারের হাতে রয়েছে’ বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ‘ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত না হয়’, রোডম্যাপের আহ্বান আইনমন্ত্রীর আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী ‘বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি আউট’ রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ মালদ্বীপে ট্রফি জয়ের পর সুলিভানদের চোখ এখন বিশ্বকাপে বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র মার্কিন পণ্যের ওপর ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ কানাডার গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার ব্রাজিল আসতে চায় ঢাকায়, খরচ দেবে কে-সেখানেই বড় প্রশ্ন

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক / ২ Time View
Update : August 26, 2026
ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের বিরুদ্ধে মামলা

অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঢাকা ক্লাবের সভাপতি শামীম হোসেনসহ সেখানকার চারজনের বিরুদ্ধে মামলা করেছেন চাকরিচ্যুত এক কর্মী। গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন ক্লাবের সাবেক ‘অ্যাটেন্ডেন্ট’ আশিক মোল্লা।

বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান বলেন, “আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে আসামিদের আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন।”

মামলার অন্য আসামিরা হলেন—ডাইরেক্টর (ফাইন্যান্স) তুহিন রেজা, সিও ও সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ছাব্বির আহম্মেদ ও চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) ইকবাল হোসেন।

মামলার বিবরণ অনুযায়ী, আশিক মোল্লা ২০১৭ সালের ২৩ নভেম্বর ঢাকা ক্লাবে ‘অ্যাটেন্ডেন্ট’ পদে যোগদান করেন, যা স্থায়ী হয় পরের বছরের ১৯ অগাস্ট। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর গত ২৬ জানুয়ারি ‘চাকরি বিধিমালা লঙ্ঘন করে’ তাকে সাময়িক বরখাস্ত রাখা হয়। এর চয় মাস বাদে ২৭ জুলাই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এজাহারে বলা হয়, সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নোটিস পে ও বকেয়া বেতন বাবদ ৪ লাখ ৯০ হাজার টাকা পাওনা ছিল আশিক মোল্লার। পাওনা টাকা না পেয়ে বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে বাংলাদেশ শ্রম আইনের ১২৪(ক)-এর (৫) ধারায় মধ্যস্থতার আবেদন জানান। তবে আসামিরা নোটিস পেয়েও উপস্থিত না হওয়ায় শ্রম পরিদর্শক বাদীকে লিখিত ছাড়পত্র দেন।

ছাড়পত্র পাওয়ার পর ১৫ অগাস্ট বাদী ঢাকা ক্লাবে গেলে আসামিরা তাকে ১ লাখ ১৬ হাজার ৯৮১ টাকার একটি চেক দেন। তবে বাকি তিন লাখ ৭৩ হাজার ১৯ টাকা অস্বীকৃতি জানান তারা।

সেই টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আসামিরা আশিককে মেরে ফেলার হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


More News Of This Category