শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

মার্কিন পণ্যের ওপর ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ কানাডার

আন্তর্জাতিক ডেস্ক / ৪৩ Time View
Update : August 26, 2026
মার্কিন পণ্যের ওপর ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ কানাডার

কানাডা এখন যেসব মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করবে, তার অনেকগুলোই নতুন মার্কিন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত কানাডার রপ্তানির অনুরূপ। বিশেষ করে পোশাক, বনজ পণ্য, সরঞ্জাম ও স্মার্টফোনসহ ইলেকট্রনিক পণ্য এর মধ্যে রয়েছে। এ ছাড়া ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও চুলার মতো দামি ভোক্তা পণ্যও কানাডার নতুন শুল্কের আওতায় পড়ছে। হিমায়িত ও তাজা—দুই ধরনের বিভিন্ন মাছও রয়েছে তালিকায়।

নতুন কানাডীয় শুল্কের আওতায় যুক্তরাষ্ট্র থেকে বছরে প্রায় ২০ বিলিয়ন ডলারের আমদানির ওপর পড়বে। নতুন মার্কিন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত কানাডীয় রপ্তানির মূল্যও প্রায় একই পরিমাণ। ওয়াশিংটনে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছিলেন, কানাডা যুক্তরাষ্ট্রের শুল্কের ডলারের বিনিময়ে ডলার’ জবাব দেবে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, এই পদক্ষেপ কানাডীয়দের ব্যয় বাড়াবে।

মঙ্গলবার কার্নি নিজে শুল্ক ঘোষণার দায়িত্ব কয়েকজন মন্ত্রীর ওপর ছেড়ে দেন এবং তার সরকারি কর্মসূচিতে কোনো প্রকাশ্য অনুষ্ঠান ছিল না। তবে বাণিজ্য পরিস্থিতি নিয়ে তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের ব্যক্তিগতভাবে অবহিত করেন।

বাণিজ্য আলোচনায় বড় একটি বিরোধের বিষয় ছিল যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ গাড়ি শুল্ক। কানাডার অন্যতম প্রধান রপ্তানি পণ্য গাড়ির ওপর প্রায় ১৮ মাস আগে এই শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। কানাডা যুক্তরাষ্ট্রে যত গাড়ি পাঠায়, তার চেয়ে বেশি গাড়ি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে।

কানাডা জানায়, যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ির ওপর তাদের পাল্টা শুল্ক ২৫ শতাংশই থাকবে। পাশাপাশি কানাডায় গাড়ি উৎপাদনকারী কোম্পানিগুলোকে নির্দিষ্ট সীমার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দেয়া হবে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাড়ির ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার হুমকি দেন। এমন শুল্ক আরোপ হলে কানাডার গাড়ি কারখানাগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে। কানাডায় উৎপাদিত গাড়ির ৯০ শতাংশের বেশি রপ্তানি করা হয় বিদেশে।

কানাডা বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২৭২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। কানাডীয় কর্মকর্তারা বলেছেন, শুল্ক থেকে যে অর্থ আদায় হবে, তার চেয়ে কানাডীয় রপ্তানিকারকদের ব্যবসা সচল রাখতে সরকার অনেক বেশি অর্থ ব্যয় করবে। সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তারা বলেন, এই পদক্ষেপের উদ্দেশ্য রাজস্ব সংগ্রহ নয়, কানাডীয় নির্মাতাদের সুরক্ষা দেয়া।

কানাডার শিল্পমন্ত্রী মেলানি জলি বলেন, শুল্কের তালিকায় থাকা কিছু পণ্য এমন অঙ্গরাজ্যকে লক্ষ্য করে বেছে নেয়া হয়েছে, যেখানে ভোটাররা ট্রাম্পকে সমর্থন করেছেন। তবে তিনি অঙ্গরাজ্যগুলোর নাম জানাননি। তিনি বলেন, গৃহস্থালি যন্ত্রপাতি ও খাদ্যপণ্য এর মধ্যে রয়েছে।

অনেক অর্থনীতিবিদ মনে করেন, কানাডার অর্থনীতি যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় ১২ ভাগের এক ভাগ হওয়ায় দেশটির পাল্টা শুল্ক একটি অসম যুদ্ধে খুবই সীমিত প্রভাব ফেলবে। একই সঙ্গে অধিকাংশ অর্থনীতিবিদের মতে, পাল্টা শুল্কের কারণে পণ্যের দাম বাড়লে কানাডীয় কোম্পানিগুলোই ক্ষতিগ্রস্ত হবে বেশি।


More News Of This Category